• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
উখিয়া থানা পুলিশের উদ্যোগে মরিচ্যা বাজারে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত উখিয়ায় মাদকের বিস্তার ঠেকাতে গোয়েন্দা নজরদারি: টার্গেটে চোরাচালান নেটওয়ার্ক ও অবৈধ সম্পদ রোহিঙ্গা ক্যাম্পে আরসার সক্রিয় গান কমান্ডার মুছা গ্রেপ্তার যশোরে ব্যাংক হ্যাকিংয়ের অভিযোগ, চীনা নাগরিকসহ আটক ২ মেঘনায় গোডাউন ভেঙে সাড়ে চার লাখ টাকার মালামাল চুরির অভিযোগ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে ত্রিশালে চুরি করতে গিয়ে ময়লার স্তূপে পড়ে আটক যুবক ভাঙ্গায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় পথচারীসহ নিহত ২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬ ইত্তেফাকুল উলামা ত্রিশালের আংশিক কমিটি ঘোষণা

মাফিয়া চক্র কাজ করে মেডিকেল সেক্টরে : হাইকোর্ট

নিজস্ব সংবাদ দাতা / ২৭৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪

 

ডেস্ক রিপোর্ট :

হাইকোর্ট বলেছেন, বিশ্বজুড়ে মেডিকেল সেক্টরে বড় মাফিয়া চক্র কাজ করে। আদালত আরও বলেছেন, মাফিয়াদের বড় টার্গেট তৃতীয় বিশ্বের দেশগুলোই।

রাজধানীর বাড্ডার সাতারকুলে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনার পর শিশু আয়ানের (৫) মৃত্যুর ঘটনায় দায়ের করা রিটের শুনানিতে এমন মন্তব্য করেন হাইকোর্ট।

এদিন মামলায় ইন্টার ভেনার পক্ষভুক্ত হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ শিশির মনির। তিনি মেডিকেল নেগলিজেন্স নিয়ে আবেদন করেছেন। এ বিষয়ে আগামী মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) শুনানি ও আদেশের জন্য দিন ঠিক করেছেন হাইকোর্ট।

রোববার ( ১৮ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মোস্তাফা জামান ইসলাম ও বিচারপতি আতাবুল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ রাষ্ট্রপক্ষে প্রতিবেদন তুলে ধরেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়, সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আযাদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল আনিচ উল মাওয়া আরজু। আদালতে পক্ষোভুক্ত হওয়ার শুনানিতে ছিলেন শিশির মনির। তাকে সহযোগিতা করছেন অ্যাডভোকেট যায়েদ বিন আমজাদ। রিটের পক্ষে আইনজীবী এ বি এম শাহজাহান আকন্দ নিজেই শুনানি করেন। শুনানির সময় শিশুটির বাবা আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে রাজধানীর বাড্ডার সাতারকুলে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনার পর শিশু আয়ানের (৫) মৃত্যুর ঘটনায় দায়ের করা রিটের বিষয়ে শুনানি ও আদেশের জন্য আগামী সপ্তাহে দিন ঠিক করেছিলেন হাইকোর্ট। এর আগে গত ( ১১ ফেব্রুয়ারি) হাইকোর্টের একই বেঞ্চ এ আদেশ দেন। তারই ধারাবাহিকতায় আজ সেটি শুনানিতে ওঠে।

শুনানিতে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী, সারাদেশে অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক, ব্লাড ব্যাংক ও ডায়াগনস্টিক সেন্টার ১০২৭টি এবং নিবন্ধিত ১৫,২৩টি। এ সংক্রান্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়েছে। নিবন্ধিত প্রতিবেদনের ওপরে আগামী সপ্তাহে শুনানি হবে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন