ঢাকা   ১১:৩৬:২০ এএম, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় পতাকার মর্যাদা রক্ষা সৈনিকদের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী দাউদকান্দি মডেল থানা পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক একাদশ শ্রেণিতে ভর্তিতে তৃতীয় ধাপের আবেদন শুরু ২৬ অক্টোবর সেনাবাহিনীর ৭টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করলেন প্রধানমন্ত্রী ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯০ কলকাতায় দুর্গাপূজার প্যান্ডেলে পদদলিত হয়ে ১৭ জন নিহত প্যারালিগ্যাল সেবা প্রাতিষ্ঠানিক করার তাগিদ: আইনমন্ত্রী সারাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : আইজিপি তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

ঈদ ঘিরে নিরাপত্তার কোনো হুমকি নেই: ডিএমপি কমিশনার

Reporter Name
  • Update Time : Tuesday, April 2, 2024,
  • 410 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পবিত্র ঈদুল ফিতর ঘিরে নিরাপত্তার কোনো হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেছেন, অপতৎপরতা বন্ধে ডিএমপি সর্বদা তৎপর। ঈদ ঘিরে কোনো হুমকি নেই। ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় ২৪ ঘণ্টা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ঈদের বাজার পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা কী হবে এবং ঈদ ঘিরে কোনো হুমকি আছে কি না এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ঈদ ঘিরে কোনো হুমকি নেই। তবে নিরাপত্তা পরিকল্পনায় এই বিষয়টি মাথায় রেখে নিরাপত্তা সাজানো হয়েছে। ছুটিতে ঢাকা থেকে প্রায় দেড় কোটি মানুষ বাইরে যাবেন। এই সময়ে ঢাকা শহর ফাঁকা থাকে। তাই নগরবাসী তাঁদের মূল্যবান জিনিসপত্র রাখার বিষয়ে সচেতন থাকতে হবে। পুলিশের পক্ষ থেকে দিনরাত ২৪ ঘণ্টা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ছুটি শেষ হওয়ার আগ পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে।

ঈদ ঘিরে ছিনতাই রোধে ডিএমপির সবগুলো টিম কাজ করছে উল্লেখ করে হাবিবুর রহমান বলেন, ডিএমপির ৮ বিভাগে টাস্কফোর্সের কমিটি গঠন করা হয়েছে। সেখানে ডিসি ও থানা-পুলিশ একসঙ্গে কার্যক্রম পরিচালনা করছে। টাস্কফোর্স গঠনের পর বর্তমানে ডিএমপিতে ছিনতাইয়ের হার নিম্নমুখী। অর্থাৎ কমতে শুরু করেছে।

মধ্যরাত পর্যন্ত নগরবাসী ঈদের কেনাকাটার ফলে সড়কে গাড়ির চাপ থাকে। কিন্তু রাতে ট্রাফিক সদস্যরা না থাকার কারণে ভোগান্তির সৃষ্টি হচ্ছে—এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি আমরা রমজানের শুরুতে নিইনি। এখন দেখছি যে মানুষ রাতে মার্কেট করছে। গভীর রাত পর্যন্ত মানুষ কেনাকাটা করায় দোকান ও মার্কেট খোলা থাকছে। আমরা এখন থেকে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি