• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গোয়াতলা–নাগলা সড়কে ওভারলোড বালুবাহী ট্রাকের দাপট বাস স্টেশন থাকার পরও হালুয়াঘাটে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং ত্রিশালে ‘অবৈধ’ বালুর ঘাটের কর্মীকে ইউএনওর মারধরের অভিযোগ ঘুষ না দেওয়ায় ঠিকাদারের হাত ভেঙে দেওয়ার অভিযোগ পৌর কর্মকর্তার বিরুদ্ধে কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ-সংকট, দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে ব্যাহত রপ্তানি পাঁচবিবির আওলাইয়ে এমপি ফজলুর রহমান সাঈদকে ঘিরে প্রাণবন্ত মতবিনিময় জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করলেন ডিআইজি মেঘনায় যে কারণে মাদকসহ সামাজিক বিপর্যয় ঠেকানো যাচ্ছে না ত্রিশালে বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৩ সদস্যের কমিটি পুনর্গঠন

মেঘনায় প্রথমবারেরমত উফশী আউশধানের বীজ বিতরণ

নিজস্ব সংবাদ দাতা / ২৭৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

 

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার মেঘনা উপজেলায় এই প্রথম খরিপ-১/২০২৪-২০২৫ মৌসুমে উফশী আউশধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধিকল্পে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মেঘনার আয়োজনে এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। প্রণোদনা কমিটির সভাপতি মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস এ উদ্বোধন করেছেন ।

প্রণোদনা কমিটির সদস্য সচিব ও মেঘনা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহে আলমের ব্যবস্থাপনায় উদ্বোধন অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, সমাজসেবা কর্মকর্তা সমীর কুমার সাহা, যুব উন্নয়ন কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, মৎস কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফিরোজ আহমেদ মৃধা ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মুশিকুর রহমান শিকদার প্রমুখ।

এ বিষয়ে কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহে আলম বলেন, এই উপজেলায় পূর্বে উফশী আউশধানের প্রণোদনা ছিলো না। আমরা এই প্রথম আউশধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপকার ভোগী দুই শত কৃষকদের মাঝে প্রণোদনার ব্যবস্থা করেছি। প্রত্যেকে ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার ও ৫ কেজি করে ধান বীজ পাবে এবং ইতিমধ্যে উদ্বোধনের পর পর অনেককেই দেওয়া হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন