• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গোয়াতলা–নাগলা সড়কে ওভারলোড বালুবাহী ট্রাকের দাপট বাস স্টেশন থাকার পরও হালুয়াঘাটে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং ত্রিশালে ‘অবৈধ’ বালুর ঘাটের কর্মীকে ইউএনওর মারধরের অভিযোগ ঘুষ না দেওয়ায় ঠিকাদারের হাত ভেঙে দেওয়ার অভিযোগ পৌর কর্মকর্তার বিরুদ্ধে কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ-সংকট, দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে ব্যাহত রপ্তানি পাঁচবিবির আওলাইয়ে এমপি ফজলুর রহমান সাঈদকে ঘিরে প্রাণবন্ত মতবিনিময় জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করলেন ডিআইজি মেঘনায় যে কারণে মাদকসহ সামাজিক বিপর্যয় ঠেকানো যাচ্ছে না ত্রিশালে বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৩ সদস্যের কমিটি পুনর্গঠন

মেঘনায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

নিজস্ব সংবাদ দাতা / ৩১৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

 

মেঘনা প্রতিনিধি : কুমিল্লা মেঘনা উপজেলায় বৃষ্টি চেয়ে ইসতিসকার নামাজ আদায় করেছে এলাকাবাসী।
২৮ এপ্রিল (রোববার) দুপুর ২টায় মানিকার চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনের উদ্যোগে জয়পুর গ্রামের ঈদগাহ মাঠে জয়পুর জামে মসজিদের খতিবসহ মুসল্লিদের নিয়ে এই ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়।
খোলা আকাশের নিচে প্রথমে দু’রাকাত ইসতিসকার নামাজ, খোতবা শেষে পাপ মোচনের জন্য তওবা করে আল্লাহ’র কাছে চোখের পানি ছেড়ে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য মোনাজাত করেন।এসময় মানিকারচর ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন বলেন, তীব্র তাপদাহে পুড়ছে সারা দেশ মেঘনায়ও তার ব্যাতিক্রম নয়, বাতাসও যেন আগুনের মত, প্রচণ্ড এই তাপদাহ ও অনাবৃষ্টির কারণে ভুট্টা, সূর্যমুখী ক্ষেত, ফসল, পশুপাখি কষ্টে আছে। জমিতে কোনো রস নাই। সব কৃষি ক্ষেতের অবস্থাও খুব খারাপ। তাই এই দোয়ার আয়োজন করেছি আল্লাহ যেন রহমতের বৃষ্টি দিয়ে আমাদের মেঘনাসহ দেশবাসীকে পরিপূর্ণ করে দেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন