• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নোবিপ্রবিতে শিক্ষা মন্ত্রণালয়ের এনটিআরসিএ বিষয়ক সিদ্ধান্তে বিক্ষোভ সমাবেশ ধামইরহাটে পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন জয়পুরহাটে ভাদসা ইউনিয়নে ৬০০ গাছের চারা রোপণ কর্মসূচি পালিত বাকেরগঞ্জে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর পরিচিতি সভা জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু বাগমারায় এসএসসির ফল খারাপ হওয়ায় স্কুলছাত্রীর মৃত্যু ঘুমধুম সীমান্তে ২ লাখ ৪৬ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার প্রবাসীদের জন্য চালু হচ্ছে ডিজিটাল ‘প্রবাসী কার্ড’ সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে ভারতের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান বাংলাদেশ সফরে ‘র’-প্রধান পরাগ জৈন

দুই পাসপোর্ট অফিসে দুদকের দুটি পৃথক অভিযান

নিজস্ব সংবাদ দাতা / ২০৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

 

বিপ্লব সিকদার।।

পটুয়াখালী আঞ্চলিক ও চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিসে দুদকের পৃথক অভিযান পরিচালনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ মে) কর্মকর্তা ও কর্মচারীদের অনিয়মের অভিযোগে পটুয়াখালী জেলা ও চট্রগ্রাম -১ সমন্বিত জেলা কার্যালয় থেকে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন( দুদক)। দুদকের জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। দুদক সূত্রে জানা যায় পটুয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে সেবা প্রদানে গ্রাহক হয়রানির অভিযোগে দুর্নীতি দমন কমিশন, পটুয়াখালী জেলা কার্যালয় হতে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কয়েকজন পাসপোর্ট গ্রহীতার নিকট হতে অভিযোগের বিষয়ে বক্তব্য গ্রহণ করা হয় এবং উক্ত দপ্তর হতে রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। পাসপোর্ট অফিসের সহকারী পরিচালককে সেবার মানোন্নয়ন ও গ্রাহক ভোগান্তি হ্রাসের জন্য উদ্যোগ গ্রহণের পরামর্শ দেয় দুদক টিম। অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রেরণ করবে এনফোর্সমেন্ট টিম।অপরদিকে চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিসে এমআরপি পাসপোর্ট নবায়নে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে উক্ত দপ্তর হতে অভিযোগ সংশ্লিষ্ট প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক তথ্য-প্রমাণের আলোকে টিম কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।এছাড়া ৪ টি দপ্তরে পত্র প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন