• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

উপকর কমিশনারসহ তিন জনের নামে দুদকের মামলা

নিজস্ব সংবাদ দাতা / ২৫৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

প্রতারণার অভিযোগে লক্ষীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সহিদ ইসলাম পাপুলের শ্যালিকা জেসমিন ও উপ-কর কমিশনার খন্দকার মো. হাসানুল ইসলামসহ তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আয়কর রিটার্ন ও রেজিস্ট্রার ঘষামাজা করে আয়, সম্পদ ও পারিবারিক ব্যয়ে পরিবর্তন করে প্রতারণার আশ্রয়ের অভিযোগে বৃহস্পতিবার (১৬ মে) দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার অন্য আসামি হলেন, কর অঞ্চল-৮ এর উচ্চমান সহকারী হিরেশ লাল বর্মণ। সূত্র : বনিক বার্তা

মূলত সাবেক সংসদ সদস্য কাজী সহিদ ইসলাম পাপুলের অবৈধ সম্পদের অনুসন্ধান করতে গিয়ে তার শ্যালিকা জেসমিনের নামে থাকা দুলাভাইয়ের সম্পদের খোঁজ পায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে কর ফাইল জব্দ করে দুদক। দেখা যায়, কর ফাইলে রিটার্ন দাখিলের রেজিস্ট্রারে জালিয়াতি করে প্রতারণার আশ্রয় নিয়ে পাঁচ বছরের আয়কর রিটার্ন ও রেজিস্ট্রার ঘষামাজা করে আয়, সম্পদ ও পারিবারিক ব্যয়ে পরিবর্তন করা হয়। দুদকের অনুরোধে এনবিআরের উচ্চ পর্যায়ের তদন্ত টিম জাল জালিয়াতির সঙ্গে উপকর কমিশনারসহ অন্যান্যদের জড়িত থাকার প্রমাণ পায়।

এই অভিযোগে তিন জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন