• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নোবিপ্রবিতে শিক্ষা মন্ত্রণালয়ের এনটিআরসিএ বিষয়ক সিদ্ধান্তে বিক্ষোভ সমাবেশ ধামইরহাটে পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন জয়পুরহাটে ভাদসা ইউনিয়নে ৬০০ গাছের চারা রোপণ কর্মসূচি পালিত বাকেরগঞ্জে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর পরিচিতি সভা জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু বাগমারায় এসএসসির ফল খারাপ হওয়ায় স্কুলছাত্রীর মৃত্যু ঘুমধুম সীমান্তে ২ লাখ ৪৬ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার প্রবাসীদের জন্য চালু হচ্ছে ডিজিটাল ‘প্রবাসী কার্ড’ সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে ভারতের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান বাংলাদেশ সফরে ‘র’-প্রধান পরাগ জৈন

শনাক্তের পরও নিষিদ্ধ ঘনচিনি খালাসের সত্যতা পেয়েছে দুদক

নিজস্ব সংবাদ দাতা / ২২১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

বিপ্লব সিকদার।। 

চট্রগ্রাম কাস্টম হাউজের কতিপয় কর্মকর্তার বিরুদ্ধে আমদানি করা নিষিদ্ধ ঘনচিনি শনাক্তের পরও খালাসের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।আজ বৃহস্পতিবার (২৩ মে) দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম-১ সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি এনফোর্স মেন্ট টিম অভিযান পরিচালনা করে এ সত্যতা পেয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা, উপ পরিচালক মো.আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। দুদক সূত্রে জানা যায় কাস্টম হাউস, চট্টগ্রাম -এর কতিপয় কর্মকর্তার বিরুদ্ধে আমদানি-নিষিদ্ধ ঘনচিনি শনাক্ত করার পরও খালাস করার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ হতে চট্টগ্রাম কাস্টম হাউসে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম কর্তৃক উক্ত অফিসের এআইআর শাখা হতে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। রেকর্ডপত্র পর্যালোচনান্তে অভিযোগের প্রাথমিক সত্যতা রয়েছে মর্মে এনফোর্সমেন্ট টিমের নিকট প্রতীয়মান হয়। অভিযানে প্রাপ্ত তথ্যাবলি বিস্তারিতভাবে যাচাইপূর্বক কমিশনের সিদ্ধান্ত চেয়ে এনফোর্সমেন্ট টিম পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন