ঢাকা   ০৮:০০:৩১ পিএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরায়েলের ৯ কোম্পানি ও সংগঠনের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা এমপি ওসমান ফারুকের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা দাউদকান্দিতে বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক : স্পিকার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৬ জন দ্বিতীয় দফায় আরও ১০০ উপজেলা ও পৌরসভার প্রার্থীর নাম ঘোষণা এনসিপির অনিবন্ধিত অনলাইন পোর্টালগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা রোহিঙ্গা স্কুলে নিষেধাজ্ঞা তুলে নিতে বাংলাদেশকে এইচআরডব্লিউর আহ্বান ‘ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট হাউস অব ক্রস বর্ডার টেররিস্ট’: হাসনাত আবদুল্লাহ

শপথের পর প্রথম পরিষদের কার্যক্রমে মোজাম্মেল হক

Reporter Name
  • Update Time : Wednesday, June 12, 2024,
  • 301 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

 

মেঘনা প্রতিনিধি : ভোট যুদ্ধে হেরে যাওয়াকে চ্যালেঞ্জ করে দীর্ঘ আড়াই বছর আইনী লড়াইয়ের পর ইউপি চেয়ারম্যান পদে জয় পেয়েছে মোজাম্মেল হক। আলোচিত এই চেয়ারম্যান শপথ নেওয়ার পর নিজ গ্রামের বাসিন্দারা আনন্দ উল্লাস করে সত্যের জয় পেয়ে। বলছিলাম কুমিল্লা জেলার মেঘনা উপজেলার লুটের চর ইউনিয়ন পরিষদের কথা। গতকাল থেকে শুরু হয় পরিষদের পরিস্কার পরিচ্ছন্নতার কাজ। রাতে জ্বল মলে আলোকসজ্জা। আজ বুধবার ভিজিএফ কার্ডের চাল বিতরণ কার্যক্রমের মাধ্যমে জনগণের খেদমত শুরু করেছেন। সহজ সরল ব্যক্তি মোজাম্মেল হক হাউদ। ২০২১ সালের ১১ নভেম্বর ৭ নং লুটের চর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ভোট গ্রহণ শেষে প্রিসাইডিং অফিসার ও রিটার্নিং অফিসার গণনা অনুযায়ী নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার সানাউল্লাহ শিকদারকে বিজয়ী ঘোষণা করেছেন। গণনায় কারচুপি করেছে মর্মে আদালতে মামলা করেন আনারস প্রতীকের প্রার্থী মোজাম্মেল হক হাউদ। আড়াই বছর আদালতের রায়ের মাধ্যমে তিনি লুটের চর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ বিষয়ে গণমাধ্যমকে মোজাম্মেল হক হাউদ বলেন আমার সাথে অবিচার করা হয়েছে, আমার জয় সংশ্লিষ্টদের যোগসাজশে ছিনিয়ে নিয়ে আমাকে হয়রানি সহ প্রতারণা করা হয়েছে আমি মনে করি। আগামী দিনগুলোতে যেন জনগণের পাশে থাকতে পারি সে সহযোগিতা সকলের নিকট কামনা করছি।এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব সহ অন্যরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি