ঢাকা   ০৮:৪৩:৪০ পিএম, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতাল থেকে বাসায় ফিরছেন খালেদা জিয়া

Reporter Name
  • Update Time : Tuesday, July 2, 2024,
  • 207 Time View

ডেস্ক রিপোর্ট।।

হাসপাতাল থেকে ৯ দিন পর বাসায় ফিরবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ মঙ্গলবার বিকেলে তিনি বাসয় ফিরবেন বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

এর আগে ২৩ জুন (রোববার) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর হৃদ্‌যন্ত্রে পেসমেকার বসানো হয়। এরপর থেকে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। এ নিয়ে শঙ্কামুক্ত হওয়ায় তিনি বাড়িতে ফিরছেন।

এর আগে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘ম্যাডামের (খালেদা জিয়া) হৃদ্‌রোগের সমস্যা আগে থেকেই ছিল। হার্টে ব্লক ছিল, একটা টেন্টও লাগানো ছিল। সবকিছু পর্যালোচনা করে এখন মেডিকেল বোর্ড ম্যাডামের হার্টে পেসমেকার লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। ওনাকে বিশেষায়িত কক্ষে নেওয়া হয়েছে।’

হঠাৎ অসুস্থতা বেড়ে গেলে ২১ জুন (শুক্রবার) গভীর রাতে বিএনপির চেয়ারপারসনকে অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়া চিকিৎসাধীন ছিলেন। ওই মেডিকেল বোর্ডের সদস্যরা শনি ও রোববার কয়েক দফা বৈঠকে বসে পেসমেকার বসানোর সিদ্ধান্ত দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি