• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সামসুল হক খান স্কুলে অভিভাবক প্রতিনিধি যারা নির্বাচিত হলেন মেটিকুলাস ডিজাইনে বিপন্ন মেঘনা উপজেলার প্রান্তিক জনগোষ্ঠী জয়পাড়া পাইলট স্কুলে দোহার উপজেলা বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত উখিয়ায় রাজাপালং ইউনিয়ন ওলামা প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত কোন্দলে জর্জরিত নোবিপ্রবি ছাত্রদল, এবার বহিষ্কার দুই নেতা পাঁচবিবিতে মেয়র প্রার্থী জাহিদুর রহমান অশ্রুর গণসংযোগ বাকেরগঞ্জে নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান, দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ ১৩ জন গ্রেপ্তার মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব উখিয়ায় অভিভাবক ও সুধী সমাবেশে এমপি শাহজাহান চৌধুরী

কাস্টমস কমিশনার এনামুলের বিদেশ গমনে নিষেধাজ্ঞা

নিজস্ব সংবাদ দাতা / ২৭২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪

 

বিপ্লব সিকদার।।

দুদকের আবেদনের প্রেক্ষিতে সিলেটের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হকের ওপর বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।সোমবার (৮ জুলাই) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।
বিষয় টি দুদকের উপ পরিচালক ( জনসংযোগ) মো.আকতারুল ইসলাম নিশ্চিত করেছেন।

দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম জানান, প্রায় ১০ কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় গত ৪ জুলাই এনামুলের স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দেন একই আদালত।

অবৈধ সম্পত্তির মধ্যে গুলশানের জোয়ার সাহারায় ৬১ লাখ টাকার তিন কাঠা জমি, খিলক্ষেতে ৭ লাখ ৮৪ হাজার টাকার ৩৩ শতাংশ জমি, কাকরাইলের আইরিশ নূরজাহানে কমনস্পেসসহ ১১৭০ বর্গফুটের ফ্ল্যাট, যার মূল্য ২৮ লাখ ৩০ হাজার ৫০০ টাকা, একই ভবনে কারপারকিং স্পেসহ ১৮৩৫ বর্গফুট ফ্ল্যাট, যার মূল্য ৫১ লাখ ২৯০০ হাজার টাকা।এছাড়া কাকরাইলে ১৯০০ বর্গফুট ও ৩৮০০ বর্গফুটের ফ্ল্যাট, যার মূল্য ২ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা। গাজীপুরে ৬২ লাখ ৪০ হাজার টাকার পাঁচ কাঠা জমি। মোহাম্মদপুরে তিনটি বাণিজ্যিক ভবনে চার হাজার বর্গফুটের তিনটি স্পেস। যার প্রতিটির মূল্য ৭১ লাখ ৩৫ হাজার করে।
সম্পদের মধ্যে আরও রয়েছে মোহাম্মদপুরে ১০ হাজার ৯৬৫ বর্গফুটের স্পেস রয়েছে যার মূল্য দুই কোটি ৩৫ লাখ ৯০ হাজার টাকা। এছাড়া গুলশানের ৭২ লাখ টাকার ২৪২৮ বর্গফুটের ফ্ল্যাট এবং বাড্ডায় চার কাঠা নাল জমি যার মূল্য ১৪ লাখ ৫৫ হাজার টাকা।

এর আগে দুদক তার বিরুদ্ধে ৯ কোটি ৭৬ লাখ ৯৭ হাজার টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারায় মামলা দায়ের করে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন