• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
উখিয়া থানা পুলিশের উদ্যোগে মরিচ্যা বাজারে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত উখিয়ায় মাদকের বিস্তার ঠেকাতে গোয়েন্দা নজরদারি: টার্গেটে চোরাচালান নেটওয়ার্ক ও অবৈধ সম্পদ রোহিঙ্গা ক্যাম্পে আরসার সক্রিয় গান কমান্ডার মুছা গ্রেপ্তার যশোরে ব্যাংক হ্যাকিংয়ের অভিযোগ, চীনা নাগরিকসহ আটক ২ মেঘনায় গোডাউন ভেঙে সাড়ে চার লাখ টাকার মালামাল চুরির অভিযোগ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে ত্রিশালে চুরি করতে গিয়ে ময়লার স্তূপে পড়ে আটক যুবক ভাঙ্গায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় পথচারীসহ নিহত ২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬ ইত্তেফাকুল উলামা ত্রিশালের আংশিক কমিটি ঘোষণা

কুমিল্লা আদালতে হাজিরা দিলেন মামুনুল হক-খালেদ সাইফুল্লাহ

নিজস্ব সংবাদ দাতা / ২৫৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪

কুমিল্লা সংবাদদাতা।।

কুমিল্লায় আদালতে হাজিরা দিয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক ও সংগঠনের নেতা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী।

সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোছা. ফরিদা ইয়াসমিন একটি মামলার চার্জ গঠন করেন। ওই মামলার চার্জ গঠনের শুনানিতে তারা উপস্থিত হয়েছেন।

আসামিপক্ষের আইনজীবী মো. জসিম উদ্দীন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২০২০ সালের ১৫ ডিসেম্বর কুমিল্লার চান্দিনার জোয়াগ এলাকায় এক মাহফিলের আয়োজন করা হয়। ওই মাহফিলে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে আয়োজক ও বক্তাদের বিরুদ্ধে ১৭ ডিসেম্বর পুলিশ বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় ছয়জনকে আসামি করা হয়। সোমবার মামলার চার্জ গঠনের দিন ছিল। তাই আসামিরা উপস্থিত হয়েছেন।

মামলার আসামিপক্ষের আইনজীবী মো. জসিম উদ্দীন চৌধুরী বলেন, বিচারকের সামনে মাওলানা মামুনুল হক তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন। তারা (মামুনুল হক ও খালেদ সাইফুল্লাহ) নির্দোষ বলে দাবি করেন। পরে বিচারক মামলার পরবর্তী তারিখ ধার্য করেন।

তবে মামুনুল হক এসব বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন