ঢাকা   ০৪:৪৪:৫৮ পিএম, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৯ মৃত্যু ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি হত্যা মামলায় সাঈদ খোকন এবার ৫ দিনের রিমান্ডে শেখ হাসিনাকে নিয়ে মারুফ কামাল খানের ব্যঙ্গাত্মক পোস্ট, ‘আহারে জ্বালানি বেগম’ চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮১৯, কিশোর গ্যাংয়ে কুমিল্লা শীর্ষে মালিকপক্ষের প্রস্তাব ১৫৮০০ টাকা, এবার শ্রমিকরা চান ২২ হাজার ঢাকায় ৩ হাজার বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ, শুরু হবে বিআরটিসির মাধ্যমে নভেম্বর-ডিসেম্বর ও জানুয়ারি নিয়ে শঙ্কার কারণ নেই: এসআরবি দেশে ফিরতে শেখ হাসিনার ভয় কোথায়, প্রশ্ন ডোনারের ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা

তিয়েনআনমেন স্কয়ারে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : Tuesday, July 9, 2024,
  • 291 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

 

ডেস্ক রিপোর্ট।।

বেইজিংয়ের ঐতিহ্যবাহী তিয়েনআনমেন স্কয়ারে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৯ জুলাই) তিনি এ শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এদিন প্রধানমন্ত্রী তিয়েনআনমেন স্কয়ারে শ্রদ্ধা জানানো ছাড়াও বেইজিংয়ের গ্রেট হল অব দা পিপলের চায়নিজ পিপলস পলিটিকাল কনসাল্টেটিভ কনফারেন্সের (সিপিপিসিসি) ১৪তম জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। এছাড়া এদিন তিনি বেইজিংয়ে ‘বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, ব্যবসা এবং বিনিয়োগের সুযোগ’-শীর্ষক এক শীর্ষ সম্মেলনে বক্তৃতা করেন।

চারদিনের সফরে সোমবার বেইজিং যান প্রধানমন্ত্রী। বেজিংয়ে সরকারপ্রধানের মূল কর্মসূচি হবে আগামীকাল বুধবার (১০ জুলাই)। এদিন প্রধানমন্ত্রী চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে দুই প্রধানমন্ত্রী দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলসহ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এরপর দুই দেশের সরকার প্রধানের উপস্থিতিতে প্রায় ২০টির মতো সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে এবং কিছু প্রকল্প উদ্বোধনের ঘোষণা দেওয়া হবে।

 

একইদিন বিকেলে প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্ট শি জিংপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এছাড়া সরকারপ্রধান বঙ্গবন্ধুর ‘আমার দেখা নয়াচীন’ গ্রন্থটির চীনা ভাষায় অনুবাদের মোড়ক উন্মোচন কর‌বেন।

আগামী ১১ জুলাই বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি