• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ফেসবুকে মানহানিকর মিথ্যা তথ্য ছড়ানো ঠেকাতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে নজরুলের ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক, আরও মামলা তারেক রহমান: মানুষের হৃদয়ের কথা বলেন ডাকাতি ও মাদক মামলার ৪ আসামিকে আদালতে প্রেরণ চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৫২৪ পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা মেঘনায় ৩০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার দাউদকান্দি ও মেঘনায় জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না : ড.খন্দকার মারুফ ভাওরখোলা ইউনিয়নকে  মডেল ইউনিয়ন গড়তে চাই’ —মো. আব্দুল মতিন জনপ্রতিনিধিত্ব মানে মানুষের আমানত: দলীয় সমর্থন শতভাগ আশাবাদী

স্ত্রীসহ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব সংবাদ দাতা / ৪০২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪

 

বিপ্লব সিকদার।।

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ ওরফে ভিপি শহিদ ও তার স্ত্রী নারগীছ আক্তারের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তাদের বিরুদ্ধে ৩ কোটি ৪৮ লাখ ২৩ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের প্রমাণ মিলেছে।

মঙ্গলবার (৯ জুলাই) সহকারী পরিচালক আল-আমিন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) মামলা দুটি দায়ের করেন।

 

শহীদুর রহমানকে আসামি করা মামলার এজাহারে অভিযোগ আনা হয়, তিনি জ্ঞাত আয় বহির্ভূত ৫৫ লাখ ৭২ হাজার টাকার সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন।

অন্য মামলায় নারগীছ আক্তারকে প্রধান আসামি ও তার স্বামীকে দ্বিতীয় আসামি করা হয়। এজাহারে অভিযোগ আনা হয়, স্বামীর জ্ঞাত আয় বহির্ভূত আয়কে বৈধতা দিতে তিনি সহযোগিতা করেছেন। তিনি ২ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকার সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন। এছাড়া সম্পদ বিবরণীতে ৩০ লাখ ৭৮ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।

 

তাদের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ও ২৬ (২) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন