• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সাতক্ষীরা তালায় সন্ত্রাসী হামলার অভিযোগে বণিক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত পীরগঞ্জে গোসল করতে নেমে যুবকের মর্মান্তিক মৃ/ত্যু ঠাকুরগাঁওয়ে ৩৫৩ ফেনসিডিল জাতীয় মাদকসহ দম্পতি গ্রেফতার প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটে বিশেষ সুবিধা যুক্ত হবে: বিমানমন্ত্রী বিএফটিআইকে আন্তর্জাতিক মানের থিংক ট্যাংক হিসেবে গড়ে তোলা হবে: বাণিজ্যমন্ত্রী বিএনপি সরকার নিয়ে সমালোচনার জবাবে যা বললেন আযম খান সাদা পোশাকে পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে: সমাজবাদী নেতার দাবি হামের ভয়াবহতায় ঝরল আরও ৪ শিশুর জীবন ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মেসির চোখের জল দেখে আবেগী শশী, বললেন ‘দয়া করে কেঁদো না’

জামায়াত-শিবির নিষিদ্ধের পক্ষে ১৪ দল: ওবায়দুল কাদের

নিজস্ব সংবাদ দাতা / ২১০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

 

ডেস্ক রিপোর্ট।।

ক্ষমতাসীন ১৪ দলের এমন সিদ্ধান্ত জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপি-জামায়াত নৈরাজ্যের মাধ্যমে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

জাতীয় স্বার্থে দেশবিরোধী অপশক্তি নির্মূল করার জন্য ১৪ দলের বৈঠকে সর্বসম্মতভাবে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

রাজনৈতিক দল হিসেবে হাইকোর্ট থেকে ইতোমধ্যেই নিবন্ধন হারানো দল জামায়াতকে দেশের যে কোন রাজনীতি কর্মকান্ড থেকে নিষিদ্ধ করতে যা যা করা লাগবে তা বাস্তবায়ন করবে সরকার বলে এ সময় সাংবাদিকদের জানিয়েছেন ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

সোমবার রাতে গণভবনে দেশের চলমান সংকট নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তারা।
সম্প্রতি কোটা আন্দোলনে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় দেশের জানমাল রক্ষায় কারফিউ জারি করে সরকার।

এর আগে, দেশে ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি হলে ১৪ দলের বৈঠকের পর কারফিউ জারির সিদ্ধান্ত নেয় সরকার।

জামায়াত-শিবির নিষিদ্ধ হলে তারা আর সংবাদ সম্মেলন কিংবা অন্য কোনো রাজনৈতিক কর্মসূচি করতে পারবে না বলে মন্তব্য করেন ১৪ দলের অংশীদার বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন