ঢাকা   ১১:২৮:৪২ এএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক সালাম, সদস্য সচিব রবিন তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় জানা‌ল কনস্যুলেট ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কমিটি পুনর্গঠন, আহ্বায়ক সালাম নেতানিয়াহু নয়, আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দিলেন ইসরায়েলি প্রেসিডেন্ট ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ, ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ তারেক রহমানের পদযাত্রা সার্বভৌমত্বের নতুন রাজনৈতিক বার্তা সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২৩ হাজার যাত্রী ‘কোনো ডিসেম্বরেই ‘আপা’ আসার সুযোগ নেই, এলেও প্রস্তুত ফাঁসির মঞ্চ’ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ধর্মমন্ত্রীর

নতুন শিক্ষাক্রমের কার্যক্রম স্থগিত হয়নি: এনসিটিবি চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : Saturday, August 10, 2024,
  • 406 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

 

নিজস্ব প্রতিবেদক।।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নতুন শিক্ষাক্রমের কার্যক্রম স্থগিত হওয়ার তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান মো. ফরহাদুল ইসলাম।

আজ শনিবার দুপুরে চেয়ারম্যান ফরহাদুল বলেন, ‘আমরা শুনেছি, নতুন শিক্ষাক্রমের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য এসেছে, বিষয়টি সঠিক নয়। তবে বগুড়ায় নতুন শিক্ষাক্রম নিয়ে আগামীকাল রোববার একটি কর্মশালা ছিল, সেটি স্থগিত করা হয়েছে।’

ফরহাদুল ইসলাম আরও বলেন, ‘নতুন শিক্ষাক্রম বাতিল করতে সরকারের নির্বাহী আদেশ প্রয়োজন। এনসিটিবি চাইলেও নতুন শিক্ষাক্রম বাতিল করতে পারে না।’

নতুন শিক্ষাক্রম গত বছর প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে বাস্তবায়ন করা হয়। আর চলতি বছর বাস্তবায়ন করা হয় দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণিতে। ২০২৫ সালে পঞ্চম ও দশম শ্রেণিতে, ২০২৬ সালে একাদশ এবং ২০২৭ সালে দ্বাদশ শ্রেণিতে এই শিক্ষাক্রম চালু হওয়ার কথা রয়েছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি