ঢাকা   ০৯:০৮:৫১ এএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জিকিরের মধ্য দিয়ে বন্যার্তদের উপহার সামগ্রী প্রস্তুতি

Reporter Name
  • Update Time : Monday, August 26, 2024,
  • 295 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

 

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি।।

আল্লাহর নামে জিকির করে বন্যা কবলিত মানুষদের জন্য উপহার সামগ্রী প্রস্তুতির কার্যক্রম করেছে কুমিল্লা উত্তর জেলা আওতাধীন মেঘনা উপজেলা শাখার ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সোমবার (২৬ আগস্ট) দিনগত রাত সাড়ে ১২টার দিকে মানিকারচর একটি মাদ্রাসা কক্ষে ৪ শত পরিবারের খেদমত সামগ্রী প্রস্তুত কালে সম্মিলিত ভাবে জিকির করেন তারা। এ নিয়ে প্রশংসায় ভাসছে নেতৃবৃন্দসহ দলটি। সোস্যাল মিডিয়া ফেসবুকে ৩৩ সেকেন্ডের ভাইরাল হওয়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।

 

জানা যায়, ইসলামি আন্দোলন বাংলাদেশ’ সংগঠনের মেঘনা উপজেলার সভাপতি মো. আমির হোসেন ও সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসেনের নেতৃত্বে নোয়াখালী লক্ষ্মীপুরে আজ সকাল ৬টার দিকে মেঘনাবাসির নিকট দোয়া চেয়ে শুভ যাত্রায় রওনা দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি