• বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার মেঘনায় ১৫০ শয্যার হাসপাতাল নির্মাণের দাবি

বন্যাদুর্গত এলাকায় ত্রাণ পাঠাল বিসিবি

নিজস্ব সংবাদ দাতা / ৬১৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

 

ডেস্ক রিপোর্ট।।

বন্যার্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা আগেই দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিজস্ব তহবিল থেকে ১ কোটি টাকা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়ার কথা জানিয়েছিল তারা। এবার ক্রিকেট বোর্ড বন্যাদুর্গত এলাকায় ত্রাণও পাঠিয়েছে।

বিসিবি জানিয়েছে, আজ সকালে শুকনা খাবারসহ গুরুত্বপূর্ণ কিছু জিনিসপত্রের ৩ হাজার প্যাকেট বন্যাদুর্গত এলাকায় পাঠিয়েছে তারা। একেকটা ব্যাগে চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, মোমবাতি, লাইটার ও খাবার স্যালাইন দেওয়া হয়েছে।

বন্যাকবলিত এলাকায় খাবারের সংকটের পাশাপাশি বিদ্যুৎ না থাকায় রাতে সমস্যায় পড়তে হয় দুর্গতদের। তাই মোমবাতি ও লাইটার এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। বিসিবির পাশাপাশি ক্রিকেটাররাও এগিয়ে এসেছেন বন্যার্তদের পাশে।

গতকাল দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকার পাশাপাশি রাওয়ালপিন্ডি থেকে আরেকটি অবদানের ঘোষণা দেন মুশফিক। ম্যাচ-সেরা পুরস্কারের পুরো প্রাইজমানি বন্যার্তদের সহায়তায় দেবেন এই উইকেটরক্ষক-ব্যাটার। আরেক উইকেটরক্ষক লিটন দাসও তাঁর পুরস্কারের টাকা দেবেন বন্যার্তদের সহায়তায়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুশফিক বলেছেন, ‘আমি একটি ঘোষণা করতে চাই, আমার পুরস্কারের অর্থ বাংলাদেশের বন্যার্তদের দান করতে চাই। দেশের সবাইকে অনুরোধ করব, যাদের সামর্থ্য আছে, সবাই যাতে এগিয়ে আসে।’ ম্যাচ-সেরার পুরস্কার পেয়েছেন ৩ লাখ পাকিস্তানি রুপি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ লাখ ২৮ হাজার টাকা।

ইতিমধ্যে সর্বশেষ যুব বিশ্বকাপের ক্রিকেটাররা বন্যাদুর্গত এলাকায় গিয়ে ত্রাণ বিতরণ করেছেন। এগিয়ে আসার ঘোষণা দিচ্ছেন অনেকেই।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন