• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নগরকান্দায় ‘ডিবি পরিচয়ে অপহরণ’ নাটকের রহস্য উদ্ঘাটন, দুই যুবক উদ্ধার নওগাঁর মহাদেবপুর থানার অভিযানে দুই দিনে ১৫ আসামি গ্রেপ্তার ত্যাগ ও জনসেবার বার্তা নিয়ে মেয়র প্রার্থী শাহজাহান আলী ৩৫টির বেশি মামলা, বহুবার কারাবরণ ও একটি পা হারিয়েও সংগ্রাম থামেনি—৫ আগস্ট সেই লড়াইয়ের চূড়ান্ত বিজয়: সাইফুল ইসলাম সাইফ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের সফল পরিণতি ৫ আগস্টের বিজয়: সালাউদ্দিন আলী ৫ আগস্টের বিজয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক মাইলফলক: বখতিয়ারুল ইসলাম বাচ্ছু ইকোনমিক জোনের ভেতরেই চুরি, নিরাপত্তা ব্যবস্থায় প্রশ্ন কাইচাইল ইউপি চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা দিলেন সৌদি প্রবাসী শফিকুল মাতুব্বর মান্নান-নিলুফার মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে প্রয়াত নেতার মৃত্যুবার্ষিকী পালিত নওগাঁর ধামইরহাটে জমি নিয়ে বিরোধ: সংঘর্ষ, চাঁদা দাবির অভিযোগ, উভয় পক্ষের থানায় এজাহার

নিবন্ধনপ্রত্যাশী নতুন দলের চাপে ইসির গেটে কড়াকড়ি

নিজস্ব সংবাদ দাতা / ২৮১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

 

নিজস্ব প্রতিবেদক।।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ব্যর্থ দলগুলো নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে (ইসি) ভিড় করছে। সেই চাপ সামলাতে আজ মঙ্গলবার সকাল থেকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে নির্বাচন ভবনের মূল ফটকে সেনাসদস্য ও পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। সবার পরিচয় নিশ্চিত হয়ে তারপর ভেতরে প্রবেশের অনুমতি দিচ্ছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ইসি সচিব শফিউল আজিম অফিসে আসেননি। তাই নিবন্ধনপ্রত্যাশী দলগুলোর প্রতিনিধিরা অপেক্ষা করছেন।

জানা যায়, এখন পর্যন্ত রেজা কিবরিয়া অংশের গণঅধিকার পরিষদ, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী অনুসারী পরিষদ ও বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক লীগের প্রতিনিধিরা ইসিতে এসেছেন।

সম্প্রতি আদালতের আদেশে এবি পার্টি নিবন্ধন পেয়েছে। এ ছাড়া আবেদন পুনরায় বিবেচনা করে নাগরিক ঐক্য ও গণঅধিকার পরিষদকে (জিওপি) গতকাল সোমবার নিবন্ধন দেয় কমিশন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন