• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নগরকান্দা উপজেলা হবে মাদকমুক্ত মডেল উপজেলা করার অঙ্গীকার বাকেরগঞ্জে পরিচ্ছন্নতার বার্তা নিয়ে মাঠে ইউএনও, ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন যশোরে ১৮৫ বোতল অবৈধ মাদকদ্রব্যের সিরাপসহ গ্রেপ্তার ২ নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা সুনামগঞ্জ সীমান্তে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, তাহিরপুর-মধ্যনগরে উত্তেজনা ২১ বছরেও নেই সেন্ট্রাল ড্রেনেজ, অল্প বৃষ্টিতেই ভেসে যায় নোবিপ্রবির সড়ক-মাঠ বাকেরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে ৭ সদস্যের কমিটি বিশ্বম্ভরপুরে ডিবির অভিযানে ভারতীয় ফুচকা ও কাভার্ডভ্যানসহ ৬৫ লাখ টাকার মালামাল জব্দ, আটক ২ মানুষের তৃষ্ণা নিবারণে ত্রিশালে আল-হক ফাউন্ডেশনের ৩টি সুপেয় পানির টিউবওয়েল স্থাপন

মেঘনায় অনিয়ম বন্ধের ঘোষণা দিলেন ওসি আব্দুর রাজ্জাক

নিজস্ব সংবাদ দাতা / ২২১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

 

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার মেঘনা উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন যখন স্থলপথ ও নদীপথের চাঁদাবাজি এবং ঘুষ বানিজ্য নিয়ে লেখালেখি করেন তখন বিষয়টি থানার ওসি তদন্ত আব্দুর রাজ্জাকের নজরে আসে। পরে বুধবার সকালে আমাদের এই প্রতিনিধির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এ বিষয়ে আলোচনা করেন তিনি।

আলোচনায় ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, ইদানীং বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যাচ্ছে চোরা গুপ্তভাবে মেঘনা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে এবং নৌকা দিয়ে বিভিন্ন যানবাহন থেকে চাঁদাবাজি করছে একটি চক্র। বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি এই সমস্ত কাজে জড়িত হচ্ছে বলে তথ্য পাওয়া যাচ্ছে। তবে মেঘনা থানায় কর্মরত কোনো পুলিশ কর্মকর্তা এসবে জড়িত নেই। যদি অপরাধীদের সঙ্গে আমাদের কোন অফিসার জড়িত থাকে বা এইরূপ তথ্য পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সিএনজি, অটোরিকশাসহ সকল যানবাহনের চাঁদাবাজির বিষয়ে সতর্ক দৃষ্টি রেখে চাঁদাবাজদের আইনের আওতায় আনার জন্য থানায় কর্মরত পুলিশ সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। সেইসাথে পুলিশ ক্লিয়ারেন্স, মামলা, অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) করতে আগ্রহী ব্যক্তিদের নিকট থেকে কোন ধরনের আর্থিক লেনদেন না করার জন্য থানায় কর্মরত পুলিশ সদস্যদের সতর্ক করা হয়েছে মর্মে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন