• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে আরসিসি ঢালাই রাস্তার কাজ শেষ স্বেচ্ছাসেবীদের অধিকতর প্রশিক্ষণেই নির্ভুল হবে ফ্যামিলি কার্ড শুমারি নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার, নেতৃত্বে ছাত্রদল নেতা তুষার মাহমুদ রাঙ্গুনিয়ায় নাতনিকে ধর্ষণ চেষ্টায় বৃদ্ধ গ্রেপ্তার ফয়জুল করীমের উপস্থিতিতে কুবিতে জুলাই শহিদদের স্মরণে দোয়া ও ইসলাহী ইজতেমা বর্ষার জলে চলনবিলে ডিঙি নৌকার নবজাগরণ পীরগঞ্জে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত অর্থ সরকারী কোষাগারে ফেরৎ সাতক্ষীরা ফিংড়িতে আট দলীয় ক্যারাম প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজশাহী মহানগর ছাত্রদলের ১৪ নেতাকে শোকজ ২৭ জুলাই আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন

পিএসসির চেয়ারম্যান ও ১২ সদস্যের পদত্যাগ

নিজস্ব সংবাদ দাতা / ২১৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

 

নিজস্ব প্রতিবেদক,

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন পদত্যাগ করেছেন। এছাড়া পিএসসির আরও ১২ সদস্যও পদত্যাগপত্র জমা দিয়েছেন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।

তিনি বলেন, এখন পর্যন্ত পিএসসির চেয়ারম্যান ও ১২ সদস্য পিএসসি সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।

সোহরাব হোসাইন ২০২০ সালের ২১ সেপ্টেম্বর পিএসসি চেয়ারম্যান পদে যোগ দেন। আগামী বছর ২১ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর মেয়াদ ছিল। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পিএসসি চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগের দাবি ওঠে। গত কয়েক দিন ধরে পিএসসি সংস্কারের দাবি জানিয়ে আসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা।

পিএসসি সূত্র জানায়, পদত্যাগ করা সদস্যরা হলেন—সাবেক জ্যেষ্ঠ সচিব ফয়েজ আহম্মদ, সাবেক অধ্যাপক উত্তম কুমার সাহা, সাবেক নির্বাহী পরিচালক জাহিদুর রশিদ, অধ্যাপক মুবিনা খন্দকার, অধ্যাপক দেলোয়ার হোসেন, সাবেক জ্যেষ্ঠ সচিব কে এম আলী আজম, সাবেক সচিব খলিলুর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক, সাবেক জ্যেষ্ঠ সচিব মাকছুদুর রহমান, সাবেক সচিব নাজমানারা খানুম, এন সিদ্দিকা খানম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে।

তবে দুজন সদস্য এখনো পদত্যাগপত্র জমা দেননি। তাঁরা হলেন—সাবেক জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমদ এবং সাবেক সচিব ও সাবেক অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন