• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নবাগত জেলা প্রশাসকের সঙ্গে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ সরকারি অনুষ্ঠানের ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ চন্দনপুর – মানিকার চর সড়কে পাঁচ বছরেই ভাঙল সড়ক, জবাবদিহি নেই মেঘনায় নিখোঁজ বুদ্ধি প্রতিবন্ধী কিশোরকে পরিবারের কাছে হস্তান্তর ১ আগস্ট দাউদকান্দি বিএনপির সম্মেলন, নির্বাচন কমিশন গঠন দাউদকান্দি-মেঘনায় শহীদদের হত্যার বিচার দাবি, নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের বিচারের আহ্বান ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীরের নামে অপপ্রচারের প্রতিবাদে উত্তরায় ছাত্রদলের বিক্ষোভ  মেঘনায় মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার সুফিবোধে ঋদ্ধ সাহসী ছাত্রনেতা দ্বীন মোহাম্মদ দিলু দেবিদ্বারে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, তিন ড্রেজার ও ১৫ শত ফুট পাইপ ধ্বংস

ম্যাজিস্ট্রেট উর্মিকে আদালতে হাজির হতে সমন জারি

নিজস্ব সংবাদ দাতা / ২০৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

 

নিজস্ব প্রতিবেদক।।

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আবু সাঈদসহ অন্যান্যদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন আদালতে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বাদী হয়ে এ আবেদন করেন।

বাদীর জবানবন্দি রেকর্ড শেষে এ বিষয়ে আদেশ পরে হবে বলে জানান আদালত। এরপর আগামী ২৮ নভেম্বরের মধ্যে আদালতে হাজির হতে সমন জারি করেন। বাদীপক্ষের আইনজীবী মো. খাদেমুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

মামলার আবেদনে বলা হয়েছে, গত ৫ অক্টোবর আসামি উর্মি শুধু নিহত আবু সাঈদ নয়, সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ছাত্র-গণআন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও অবমাননাকর বক্তব্য ফেসবুক লেখেন। যার মাধ্যমে আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধান সম্মতভাবে গঠিত একটি সরকারপ্রধান সম্পর্কে বিষাদগার করা হয়েছে। পাশাপাশি সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন