• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সাতক্ষীরা তালায় সন্ত্রাসী হামলার অভিযোগে বণিক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত পীরগঞ্জে গোসল করতে নেমে যুবকের মর্মান্তিক মৃ/ত্যু ঠাকুরগাঁওয়ে ৩৫৩ ফেনসিডিল জাতীয় মাদকসহ দম্পতি গ্রেফতার প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটে বিশেষ সুবিধা যুক্ত হবে: বিমানমন্ত্রী বিএফটিআইকে আন্তর্জাতিক মানের থিংক ট্যাংক হিসেবে গড়ে তোলা হবে: বাণিজ্যমন্ত্রী বিএনপি সরকার নিয়ে সমালোচনার জবাবে যা বললেন আযম খান সাদা পোশাকে পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে: সমাজবাদী নেতার দাবি হামের ভয়াবহতায় ঝরল আরও ৪ শিশুর জীবন ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মেসির চোখের জল দেখে আবেগী শশী, বললেন ‘দয়া করে কেঁদো না’

মেঘনায় দুটি কলেজের ফলাফলে ক্ষুব্ধ মেঘনাবাসী

নিজস্ব সংবাদ দাতা / ৩১৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

 

বিপ্লব সিকদার :

আজ সারাদেশের ন্যায় কুমিল্লা শিক্ষাবোর্ডের এইচএসসির পরিক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। কুমিল্লা বোর্ডের অধীনে মেঘনা উপজেলার মানিকার চর বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ ও মুজাফফর আলী স্কুল এন্ড কলেজের এইচএসসির  ফলাফলে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ভাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন উপজেলার বাসিন্দারা। কেউ কেউ পতীত সরকারের অসীম দূর্নীতী ও অব্যবস্থাপনাকে দায়ী করেছেন। কুমিল্লা বোর্ডে পাশের হার ৭১ দশমিক ১৫ শতাংশ হলেও মুজাফফর আলী স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় পাস করেছেন ২৮ জন। পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১০৮ জন সেই হিসাবে পাসের হার ২৫ দশমিক ৯৩ শতাংশ। অপরদিকে সরকারি মানিকারচর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজে পাসের হার ২৮.৬৪ শতাংশ। পরীক্ষায় মোট অংশগ্রহণ করেছিলেন ৩৯১ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ১১২ জন। উপজেলার নাগরিক, একে এম মাইনুল ইসলাম তার মন্তব্য বলেন, রাইট সৈরাচারী সরকারের শিক্ষা ধ্বংস করার নতুন নতুন অপকৌশলের ধ্বংসাত্মক ফসল মাত্র। স্বপন মিয়া তার মন্তব্যে বলেন, শিক্ষা ব্যবস্থা গত সরকারের আমলে ধ্বংসের দ্বারপ্রান্তে এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।ফলাফলে ক্ষুব্ধ স্থানীয় নাগরিকরা মুজাফফর আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ বলেন আমাদের এ বছরের ব্যাচ টা ভালো ছিলোনা তাই এমনটা ফলাফল হয়েছে ভবিষ্যতে ভালো করার চেষ্টা থাকবে। অপরদিকে মানিকার বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের প্রিন্সিপাল প্রফেসর ড.ইমরান হোছাইন বিন্দুবাংলা টিভিকে  বলেন যে ফলাফল টা হয়েছে এটা আশাব্যঞ্জক নয়। আগামীতে সমাজের সকল স্টেক হোল্ডার দের নিয়ে পরামর্শ করে এর থেকে উত্তরণের পথ তৈরি করবো। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন যে ফলাফল হয়েছে তা দুঃখজনক। এর থেকে উত্তরণের পথ শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোনিবেশ করতে হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন