ঢাকা   ০৯:০৪:২৩ পিএম, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালকসহ ৬ জন নিহত

Reporter Name
  • Update Time : Saturday, October 26, 2024,
  • 285 Time View

 

নরসিংদী প্রতিনিধি।।

 

নরসিংদীর শিবপুরে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ছয়জন নিহত হয়েছেন। আজ শনিবার বেলা পৌনে ১টার দিকে ইটাখোলা-মনোহরদী সড়কের শিবপুর উপজেলার পঁচারবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের মধ্যে দুজন নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাঁদের পরিচয় জানার চেষ্টা চলছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মনোহরদী থেকে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা শিবপুরে যাচ্ছিল। পথে পঁচারবাড়ী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। তাতে ঘটনাস্থলেই অটোরিকশাচালকসহ ছয় যাত্রী নিহত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি