ঢাকা   ১০:৪৭:৪৩ পিএম, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মুন্সীগঞ্জে এক লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস প্রধানমন্ত্রী অবৈধ হলে বিরোধী চিফ হুইপ বৈধ কীভাবে সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের রেমিট্যান্সের আড়ালে নিঃসঙ্গতার আগুনে পুড়ছে পরিবার এক প্রতিষ্ঠানে একাধিক টেন্ডার নয়, তাঁতিদের স্বার্থরক্ষায় গুরুত্ব প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সাগরে লঘুচাপ ঘনীভূত, ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাস্তব কাজেই আস্থা অর্জন করতে চায় বিএনপি: মীর শাহে আলম ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮

মেঘনা নদীতে নিখোঁজ রেজু মিয়ার লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : Saturday, November 2, 2024,
  • 286 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

 

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি।।

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কোদাইল্লা চর এলাকায় মাছ ধরতে গিয়ে দুই ট্রলারের সংঘর্ষে নিখোঁজ হওয়া রেজু মিয়া (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে কুমিল্লার মেঘনা উপজেলার মৈশ্যেরচর এলাকার নদী থেকে চালিভাঙ্গা নৌপুলিশ তার লাশ উদ্ধার করে। রেজু মিয়া উপজেলার হরিপুর গ্রামের মৃত শামসুল হকের ছেলে।

উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে মাছ ধরার সময় অপরিচিত কিছু জেলে তাঁদের মাছ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ বাধে। একপর্যায়ে রেজু মিয়া ট্রলার থেকে পড়ে নদীর স্রোতে ভেসে যায়। পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক চেষ্টা করেও তার সন্ধান না পেয়ে চালিভাঙ্গা নৌপুলিশ ও ফায়ার সার্ভিসকে জানায়।
এ বিষয়ে চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজমগীর হোসাইন বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ভিকটিমের পরিবারকে আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে কিন্তু তার আত্মীয়স্বজন নিয়মিত মামলা রুজু করবে না মর্মে জানিয়েছে। তাই মেঘনা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি