• সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সেননগর বাজার ক্যালেন্ডারভুক্তি—আইনি ও নৈতিক প্রশ্ন আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন হয়েছে: সালাহউদ্দিন আহমদ পাঁচ জেলায় জেলা প্রশাসক প্রত্যাহার শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান মেয়র প্রার্থী মেঘনা আলমের লক্ষ্য নিরাপদ ঢাকা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও অবহেলার অভিযোগে মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি হোমনায় কৃষিজমির মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের ৬০ হাজার টাকা জরিমানা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্ট্যান্ডিং কমিটির সভাপতি দিলারা শিরিন হাসপাল নিয়ে যা বললেন খণ্ডকালীন শিক্ষকদের জন্য সুস্পষ্ট ও ন্যায্য বেতন কাঠামো না থাকায় শিক্ষা ব্যাহত আলোকবর্তিকার নীরব প্রস্থান প্রেরণার অবিনাশী দিশা

ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজকে স্নাতক পাস কোর্সে সাময়িক অধিভুক্তের ঘোষণা 

নিজস্ব সংবাদ দাতা / ২৪৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লার দাউদকান্দিতে ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজকে স্নাতক পাস কোর্সে সাময়িক অধিভুক্ত ঘোষণা করা হয়েছে। শনিবার(২৩নভেম্বর) দুপুরে কলেজের নবীনবরণ অনুষ্টানে প্রধান অতিথি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ এ ঘোষণা দেন।


তিনি বলেন, শিক্ষাব্যবস্থা প্রায় এলোমেলো অবস্থার সময় আমরা দায়িত্ব নিয়েছি। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংস্কার করতে যাচ্ছি, যতই হুমকি—ধমকি আসুক না কেন সংস্কার শেষ করবোই। কেনো সংস্কার করবো, জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কার করতে পারলে দেশের শিক্ষা ব্যবস্থার ৭০—৮০ভাগ সংস্কার হয়ে যাবে। প্রাথমিক শিক্ষা এবং জাতীয় বিশ্ববিদ্যালয় এই দুইটা জায়গায় আমাদের সংস্কার দরকার। আমরা দুইটা জায়গায়তেই সংস্কার আনতে চাই।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরো বলেন, বিদেশ থেকে প্রতিবছর আমাদের শিক্ষার্থীদের মাধ্যমে ৫০ বিলিয়ন ডলার আসে, সেটাকে আমরা একশো বিলিয়নে নিয়ে যেতে চাই। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর পাঁচ ছয় লক্ষ শিক্ষার্থী পাস করে বের হয়। বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক এবং স্নাতকোত্তর শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের আইসিটি, সফট স্কিল এবং অন্যান্য সংক্ষিপ্ত টেকনিক্যাল কোর্স বাধ্যতামূলকভাবে পড়াশোনা করাতে পারি তাহলে সেটা আমরা ১০০ বিলিয়নে নিয়ে যেতে পারবো। তিনি আরো বলেন, বিগত সরকারের সময়ে দেশে সর্বক্ষেত্রে বৈষম্য হয়েছে। সেই বৈষম্য শিক্ষা প্রতিষ্টানও বাদ যায়নি।

 

সেই বৈষম্য দূর করতে দাউদকান্দিও ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজকে স্নাতক পাস কোর্সে সাময়িক অধিভুক্ত ঘোষণা করছি। পরে স্নাতক শাখায় অধিভূক্ত করার চিঠি কলেজের প্রতিষ্টিাতা বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেনের হাতে তুলেদেন প্রধান অতিথি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
নবীন বরণ অনুষ্ঠানে কলেজের গভর্নিং বডির সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড.খন্দকার মারুফ হোসেনের সভাপতিত্বে ও কলেজ অধ্যক্ষ মোঃ আবদুর রহমান’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ জহিরুল ইসলাম পাটোয়ারী, ঢাকা বিশ্ববিদ্যালয় ফলিত রসায়ন বিভাগের
সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ নুরুল আমিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম। বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী ডা: শরীফুল ইসলাম সাফিন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন