• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ফেসবুকে মানহানিকর মিথ্যা তথ্য ছড়ানো ঠেকাতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে নজরুলের ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক, আরও মামলা তারেক রহমান: মানুষের হৃদয়ের কথা বলেন ডাকাতি ও মাদক মামলার ৪ আসামিকে আদালতে প্রেরণ চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৫২৪ পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা মেঘনায় ৩০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার দাউদকান্দি ও মেঘনায় জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না : ড.খন্দকার মারুফ ভাওরখোলা ইউনিয়নকে  মডেল ইউনিয়ন গড়তে চাই’ —মো. আব্দুল মতিন জনপ্রতিনিধিত্ব মানে মানুষের আমানত: দলীয় সমর্থন শতভাগ আশাবাদী

মেঘনায় তারুণ্যের উৎসব উদযাপন

নিজস্ব সংবাদ দাতা / ৩৩১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

মেঘনা প্রতিনিধি।।
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’—এই স্লোগানে কুমিল্লার মেঘনা উপজেলায় তারুণ্যের উৎসব উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উৎসব উপলক্ষে উপজেলার বিভিন্ন দপ্তর এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে প্রদর্শনী প্রস্তুত করেন। স্টলগুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হ্যাপি দাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা এবং নবম বিজ্ঞান অলিম্পিয়াড বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।উৎসবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে মুসলিমা, মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিলস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়মা রহমান, কৃষি কর্মকর্তা শাহে আলম, মেঘনা , উপজেলা প্রকৌশলী সাবরীন মাহফুজ এবং মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা আক্তার মুক্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসীরাও এতে অংশগ্রহণ করেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন