• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সাতক্ষীরা তালায় সন্ত্রাসী হামলার অভিযোগে বণিক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত পীরগঞ্জে গোসল করতে নেমে যুবকের মর্মান্তিক মৃ/ত্যু ঠাকুরগাঁওয়ে ৩৫৩ ফেনসিডিল জাতীয় মাদকসহ দম্পতি গ্রেফতার প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটে বিশেষ সুবিধা যুক্ত হবে: বিমানমন্ত্রী বিএফটিআইকে আন্তর্জাতিক মানের থিংক ট্যাংক হিসেবে গড়ে তোলা হবে: বাণিজ্যমন্ত্রী বিএনপি সরকার নিয়ে সমালোচনার জবাবে যা বললেন আযম খান সাদা পোশাকে পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে: সমাজবাদী নেতার দাবি হামের ভয়াবহতায় ঝরল আরও ৪ শিশুর জীবন ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মেসির চোখের জল দেখে আবেগী শশী, বললেন ‘দয়া করে কেঁদো না’

কুমিল্লাসহ তিন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের ওএসডি, নতুন নিয়োগ

নিজস্ব সংবাদ দাতা / ৪০০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

 

বিশেষ প্রতিবেদক।।

দেশের তিনটি সাধারণ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করা হয়েছে। একই সঙ্গে এই তিন শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। যাঁদের ওএসডি করা হয়েছে, তাঁরা হলেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান খোন্দকার কামাল হাসান, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. নিজামুল করিম এবং দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান স ম আবদুস সামাদ আজাদ। তাঁদের ২৬ জানুয়ারি কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলা হয়েছে।

অন্যদিকে রাজধানীর সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মোসাম্মৎ আসমা বেগমকে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, মৌলভীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. আনোয়ার হোসেন চৌধুরীকে সিলেট বোর্ডের চেয়ারম্যান এবং চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মহা. তৌহিদুল ইসলামকে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া আজ পৃথক প্রজ্ঞাপনে শিক্ষার বিভিন্ন দপ্তরে রদবদল করেছে শিক্ষা মন্ত্রণালয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন