• রবিবার, ০১ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্ট্যান্ডিং কমিটির সভাপতি দিলারা শিরিন হাসপাল নিয়ে যা বললেন খণ্ডকালীন শিক্ষকদের জন্য সুস্পষ্ট ও ন্যায্য বেতন কাঠামো না থাকায় শিক্ষা ব্যাহত আলোকবর্তিকার নীরব প্রস্থান প্রেরণার অবিনাশী দিশা মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জুলাই হত্যাকাণ্ডের মামলায় সাবেক এমপি বদির জামিন হাসিনার গণহত্যার বর্ণনা সংসদে তুলে ধরবেন রাষ্ট্রপতি শিল্প-সাহিত্যচর্চাকে রাজনীতিকীকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী বঞ্চিত – নিপীড়িত মফস্বল সাংবাদিকরা দাউদকান্দিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

মেঘনায় এসিল্যান্ডসহ কর্মকর্তাহীন একাধিক দপ্তর, সেবাবঞ্চিত নাগরিকরা

নিজস্ব সংবাদ দাতা / ১৫৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

মেঘনা প্রতিনিধি।।

কুমিল্লার মেঘনা উপজেলায় এসিল্যান্ডসহ কয়েকটি দপ্তরের প্রধান কর্মকর্তা না থাকায় সেবা থেকে বঞ্চিত হচ্ছে নাগরিকরা ।তিনটি দপ্তরে অতিরিক্ত দায়িত্ব ও দুটি দপ্তরে শূন্য রয়েছে। তবে সহকারী কমিশনার ভুমি( এসি ল্যান্ড) পদে গত ৯ ফেব্রুয়ারি চট্রগ্রাম বিভাগীয় অফিসের সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে চাকতাই উপজেলায় কর্মরত স্বরুপ মুহুরীকে এ উপজেলায় বদলি দিলেও পদায়ন না করায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অপরদিকে , মাধ্যমিক শিক্ষা দপ্তরে হোমনা উপজেলা, উপজেলা পল্লি উন্নয়ন দপ্তরে হোমনা উপজেলার কর্মকর্তাকে অতিরিক্ত দায়িত্ব দিলেও একদিনের জন্য অফিস করেননি। অপরদিকে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, একাডেমিক সুপার ভাইজার (উমাশিঅ) দীর্ঘদিন শূন্য রয়েছে। এসকল তথ্য উপজেলা নির্বাহী অফিসারের দপ্তর সূত্রে নিশ্চিত করা হয়েছে। কর্মকর্তারা না থাকার ফলে দাপ্তরিক কাজে দেখা দিয়েছে স্থবিরতা। সেবা থেকে বঞ্চিত হচ্ছে নাগরিকরা। এ বিষয়ে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, সাহেরা লতিফ মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম বলেন, দপ্তরের কর্মকর্তারা না থাকায় দাপ্তরিক কাজে চরম ব্যঘাত ঘটছে, নাগরিকদের সেবা পেতে দ্রুত যথাযথ পদে কর্মকর্তাদের পদায়ন করা দরকার। যুদ্ধকালীন কমান্ডার মুক্তিযোদ্ধা আব্বাসউদ্দীন আহমেদ বলেন উপজেলায় বিভিন্ন দপ্তরে কর্মকর্তা পদায়ন করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু দৃষ্টি কামনা করছি। অন্যথায় উপজেলাবাসী চরম ভোগান্তিতে পড়বে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হ্যাপী দাস এই প্রতিবেদককে  বলেন এসিল্যান্ড পেয়েছি কিন্তু এখনো পদায়ন না করায় আমাকেই অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে, শিগগিরই পদায়নসহ অন্য দপ্তরের কর্মকর্তাদের বিষয়ে সমাধানের জন্য উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন