• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

মেঘনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিজস্ব সংবাদ দাতা / ১৭৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫

 

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি।।

মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুমিল্লার মেঘনা উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি।

প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর বিএনপি ও অংগ সংগঠন,গণ অধিকার পরিষদ একে একে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক ও সামাজিক সংগঠন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ নানা শ্রেণি-পেশার মানুষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। দিবসটির তাৎপর্য তুলে ধরতে প্রভাতফেরির আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পরে সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় মহান ভাষা আন্দোলনের ইতিহাস ও মাতৃভাষার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, ভাষার জন্য যে আত্মত্যাগের ইতিহাস বাংলাদেশ বহন করে, তা শুধু দেশেই নয়, সারা বিশ্বে অনন্য। নতুন প্রজন্মকে এই ইতিহাস জানতে হবে এবং বাংলা ভাষার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।

আলোচনা সভা শেষে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপজেলার মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

পুরো আয়োজন জুড়েই ছিল ভাষা শহীদদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা, স্মৃতিচারণ ও মাতৃভাষার প্রতি গভীর ভালোবাসার আবহ।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন