• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]

ড. আমিনুল ইসলামের পদত্যাগের বিষয়ে যা বললেন প্রেস সচিব

নিজস্ব সংবাদ দাতা / ১৩১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক।।

শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (১০ মার্চ) এক ব্রিফিংয়ে এসব জানান তিনি। এসময় প্রেস সচিব আরও বলেন, অধ্যাপক আমিনুল ইসলামের বিষয়ে কেবিনেট সেক্রেটারির সাথে কথা হয়েছে। আমিনুল ইসলামের শুধু পদত্যাগের ব্যাপারটাই আমরা জানি। তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। আর কিছু জানি না।

শেখ হাসিনার আমলে পাচারকৃত টাকা ফিরিয়ে আনতে খুব শিগগিরই আইন করা হচ্ছে বলেও জানান তিনি। প্রেস সচিব বলেন, টাকা পাচারে ১১টা কোম্পানি ও ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে প্রথমে আছেন শেখ হাসিনা ও তার পরিবার।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন