• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
  • [gtranslate]

মেঘনায় নাজমুল হাসানের ঈদ শুভেচ্ছা বিনিময়

নিজস্ব সংবাদ দাতা / ২৩৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ জুন, ২০২৫

কিরনর রশিদ।। 

কুমিল্লার মেঘনা উপজেলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সমন্বয়ক নাজমুল হাসান ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন।

আজ সোমবার (৯জুন) বড়কান্দা ইউনিয়নের সোনাকান্দা গ্রামে এ শুভেচ্ছা বিনিময় করেছেন ৷ এ সময় উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মোখলেছুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক, এম কে রশিদ, আলমগীর হোসেন সভাপতি যুব অধিকার পরিষদ কুমিল্লা জেলা (উত্তর) ও পরিষেদের নেতৃবৃন্দ,এবং স্থানীয় ব্যক্তিবর্গ৷এই সময় বক্তব্য রাখেন স্থানীয় ব্যক্তিবর্গ সহ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান।

নাজমুল হাসান বলেন সব সময় মেঘনার মানুষের পাশে থাকবেন৷যুবকদের প্রতি রাজনৈতিক সচেতন হতে বলেন৷তিনি আরও বলেন ফ্যাসীবাদী সরকার পতনের সাথে সাথে প্রতিহিংসার রাজনীতি কবর রচনা হয়েছে, আবার যদি মারামারি রাজনীতি শুরু হয় তাহলে তাকেও কবর দেওয়া হবে৷


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন