• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

মেঘনার ব্রাহ্মণচর নোয়াগাঁও আলিম মাদ্রাসার ফলাফলের করুণ চিত্র: দলীয়করণ ও দলাদলির বলি শিক্ষার্থীরা

নিজস্ব সংবাদ দাতা / ৩০৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক।।

চলতি বছরের দাখিল  পরীক্ষার ফলাফলে ব্রাহ্মণচর নোয়াগাঁও আলিম মাদ্রাসা এক হতাশাজনক চিত্র উপস্থাপন করেছে। মোট ৩২ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৫ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার মাত্র ১৬.৬৭%, যা মেঘনা উপজেলার মধ্যে অন্যতম নিম্ন।

শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, মাদ্রাসার এমন ফলাফলের পিছনে রয়েছে অযোগ্য কমিটি কর্তৃক মাদ্রাসাকে দলীয়করণ করার অপচেষ্টা এবং অভ্যন্তরীণ শিক্ষক রাজনীতির দলাদলি।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে দ্বন্দ্ব-সংঘাত চলমান। একটি পক্ষ মাদ্রাসার প্রশাসনিক কাজে রাজনৈতিক হস্তক্ষেপ ঘটিয়ে প্রতিষ্ঠানটির পরিবেশ নষ্ট করছে। ফলে শিক্ষা কার্যক্রমে মনোযোগ হারাচ্ছেন শিক্ষক ও শিক্ষার্থীরা উভয়ই।

একজন অভিভাবক জানান,

> “আমরা সন্তানদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে মাদ্রাসায় ভর্তি করিয়েছিলাম। কিন্তু এখানে দেখছি, শিক্ষকরা রাজনীতির ছত্রছায়ায় বিভক্ত। ছাত্রদের ভবিষ্যৎ কেউ ভাবছে না।”

 

মাদ্রাসার কয়েকজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন,

> “একদল চাচ্ছে মাদ্রাসার নিয়ন্ত্রণ পেতে, আরেক দল শুধু বিরোধিতা করছে। এই দ্বন্দ্বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা।”

 

এলাকাবাসী  বলছেন, দলীয়করণ ও দলাদলি শিক্ষার পরিবেশ ধ্বংস করে দেয়। তাই অবিলম্বে মাদ্রাসা প্রশাসনে দক্ষ, অরাজনৈতিক এবং শিক্ষানুরাগী লোকদের অন্তর্ভুক্তি জরুরি।
অভিভাবক মহল ও সচেতন সমাজের দাবি, ব্রাহ্মণচর নোয়াগাঁও আলিম মাদ্রাসার শিক্ষার মান রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ জরুরি, নয়তো ভবিষ্যতে এর চেয়েও ভয়াবহ অবস্থা হতে পারে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন