• রবিবার, ০১ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্ট্যান্ডিং কমিটির সভাপতি দিলারা শিরিন হাসপাল নিয়ে যা বললেন খণ্ডকালীন শিক্ষকদের জন্য সুস্পষ্ট ও ন্যায্য বেতন কাঠামো না থাকায় শিক্ষা ব্যাহত আলোকবর্তিকার নীরব প্রস্থান প্রেরণার অবিনাশী দিশা মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জুলাই হত্যাকাণ্ডের মামলায় সাবেক এমপি বদির জামিন হাসিনার গণহত্যার বর্ণনা সংসদে তুলে ধরবেন রাষ্ট্রপতি শিল্প-সাহিত্যচর্চাকে রাজনীতিকীকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী বঞ্চিত – নিপীড়িত মফস্বল সাংবাদিকরা দাউদকান্দিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

অভিযোগের সাহস নেই বলে কি দুদক চিনেনা মেঘনা উপজেলা? 

নিজস্ব সংবাদ দাতা / ২৯৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

বিপ্লব সিকদার :

একটি রম্য- 

মেঘনা উপজেলা যেন এক আশ্চর্য ভূমি। এখানে দুর্নীতির গল্প মানুষ শোনে, দেখে, টেরও পায়, কিন্তু অভিযোগ করার সাহস যেন হারিয়ে যায় রহস্যজনকভাবে! কেউ যদি কানে কানে ফিসফিস করে বলে, “ভাই, ওই জায়গায় সরকারি প্রকল্পে অনেক টাকা গিলে খাওয়া হচ্ছে”, সঙ্গে সঙ্গেই অপর পাশ থেকে উত্তর আসে, “চুপ! এ কথা মুখে আনলে বিপদ আসবে!”এমন অবস্থা দেখে দুদকের গাড়ির চালক নাকি ন্যাভিগেশন চালিয়ে হাফ ছেড়ে বলে উঠেন, “মেঘনা উপজেলা নামটাই হয়তো গুগল ম্যাপে ব্লক করে রেখেছে, নাহলে আমাদের যাওয়া হয় না কেন?”এখানকার মানুষও বেশ অভ্যস্ত। ঘুষ বা অনিয়ম চোখের সামনে হলেও তারা ভাবে, “যাকগে, অভিযোগ করলে তো আবার নিজের ঘাড়েই বিপদ!” যেন দুর্নীতি এখানে সবার দূর সম্পর্কের আত্মীয়, সবাই চেনে, কিন্তু ডাকতে লজ্জা পায়।দুদকও বোধহয় ভাবছে, “যেখানে অভিযোগ নেই, সেখানে আমরা কেন যাব? মেঘনা তো আমাদের চিনেই না!” ফলাফল হলো, মেঘনার মানুষ আর দুদক, দুজনেই একে অপরের কাছে রহস্য। একে অপরকে না চেনার অভিনয় চলছে পুরোদমে। তাহলে কি আসলেই অভিযোগ করার সাহস নেই বলেই দুদক মেঘনাকে চিনে না? নাকি দুদকই মনে করে”যেখানে চুপচাপ সবাই খুশি, সেখানে গিয়ে ঝামেলা করে কী হবে?”


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন