• রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় বিএনপির দুর্গ ভাঙতে নীরব কৌশলে জামায়াত ধানের শীষের প্রচারণায় ড. মোশাররফ হোসেনের পুত্রবধূ সাইফা ইসলাম ১৭ বছরে এই অঞ্চলের মানুষ ভোট প্রয়োগ করতে পারেনি : ড. খন্দকার মারুফ হোসেন চালিভাঙ্গায় বিএনপির দিনব্যাপী গণসংযোগ আগামীকাল মেঘনায় কাবিটা প্রকল্পের সভাপতিই অর্থ আত্মসাতের অভিযোগ তুললেন ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ

মেঘনায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ১৬৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

ইমাম হোসেন।। 

কুমিল্লার মেঘনা উপজেলায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার ভাওরখোলা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো—ভাওরখোলা গ্রামের ফারুক মিয়ার ছেলে আবদুল্লাহ (৪) ও মুকবিল হোসেনের ছেলে মাহিন (৩)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুই শিশু বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল। কিছু সময় পর তাদের আর দেখা না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। পরে দ্রুত মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুজনকে মৃত ঘোষণা করেন।

শিশুদের আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন