• মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সেননগর বাজার ক্যালেন্ডারভুক্তি—আইনি ও নৈতিক প্রশ্ন আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন হয়েছে: সালাহউদ্দিন আহমদ পাঁচ জেলায় জেলা প্রশাসক প্রত্যাহার শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান মেয়র প্রার্থী মেঘনা আলমের লক্ষ্য নিরাপদ ঢাকা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও অবহেলার অভিযোগে মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি হোমনায় কৃষিজমির মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের ৬০ হাজার টাকা জরিমানা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্ট্যান্ডিং কমিটির সভাপতি দিলারা শিরিন হাসপাল নিয়ে যা বললেন খণ্ডকালীন শিক্ষকদের জন্য সুস্পষ্ট ও ন্যায্য বেতন কাঠামো না থাকায় শিক্ষা ব্যাহত আলোকবর্তিকার নীরব প্রস্থান প্রেরণার অবিনাশী দিশা

একইদিনে ভোট-গণভোটের তফসিল ঘোষণা

বিপ্লব সিকদার / ৩৪৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এই তফসিল ঘোষণা করেন। তার ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বেতার ও সব বেসরকারি চ্যানেলে প্রচারিত হয়।

সিইসি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। ইতিহাসে প্রথমবারের মতো একইদিনে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সংসদ নির্বাচনের ব্যালট হবে সাদা-কালো এবং গণভোটের ব্যালটের রং নির্ধারণ করা হয়েছে গোলাপি।

গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন প্রস্তুতির অগ্রগতি তুলে ধরে ইসি। ভোটার তালিকা, ব্যালট প্রস্তুতি, রং নির্ধারণ, মক ভোটিং, গণনা পদ্ধতিসহ সব আয়োজন সম্পর্কে অবহিত করলে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন।

এদিকে আপিল বিভাগের রায়ে ‘অবৈধ’ ঘোষিত বাগেরহাটের আসন পুনর্বিন্যাস বাতিল করে কমিশন আগের চারটি আসনই বহাল রেখেছে। একইভাবে গাজীপুরের পাঁচটি আসনও পুনর্বহাল করে ৩০০ আসনের গেজেট জারি করা হয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন। ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ পূর্ণ হয়েছে, তাদের নিয়েই প্রস্তুত করা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন