• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সাতক্ষীরা তালায় সন্ত্রাসী হামলার অভিযোগে বণিক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত পীরগঞ্জে গোসল করতে নেমে যুবকের মর্মান্তিক মৃ/ত্যু ঠাকুরগাঁওয়ে ৩৫৩ ফেনসিডিল জাতীয় মাদকসহ দম্পতি গ্রেফতার প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটে বিশেষ সুবিধা যুক্ত হবে: বিমানমন্ত্রী বিএফটিআইকে আন্তর্জাতিক মানের থিংক ট্যাংক হিসেবে গড়ে তোলা হবে: বাণিজ্যমন্ত্রী বিএনপি সরকার নিয়ে সমালোচনার জবাবে যা বললেন আযম খান সাদা পোশাকে পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে: সমাজবাদী নেতার দাবি হামের ভয়াবহতায় ঝরল আরও ৪ শিশুর জীবন ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মেসির চোখের জল দেখে আবেগী শশী, বললেন ‘দয়া করে কেঁদো না’

মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে মাসে ১০ বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ

বিপ্লব সিকদার / ৪২২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

 

মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিখন-শেখানো কার্যক্রম ও সামগ্রিক মানোন্নয়নে মাঠপর্যায়ে পরিদর্শন জোরদারের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। এ বিষয়ে ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রজ্ঞাপন জারি করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান।

প্রজ্ঞাপনে জানানো হয়, উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর ও সহকারী ইন্সট্রাক্টরদের প্রতি মাসে ন্যূনতম ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করতে হবে। তবে কোনো কর্মকর্তা এক দিনে দুইটির বেশি বিদ্যালয় পরিদর্শন করতে পারবেন না।

পরিদর্শন কার্যক্রমের সময় কর্মকর্তাদের যে দায়িত্বগুলো পালন করতে হবে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো—

শ্রেণিকক্ষের কার্যক্রম মনিটরিং ও মেন্টরিং,

শিক্ষকরা প্রশিক্ষণলব্ধ জ্ঞান শ্রেণিকক্ষে প্রয়োগ করছেন কিনা তা পর্যবেক্ষণ ও আলোচনা সাপেক্ষে বাস্তবায়ন নিশ্চিত করা,

ক্যাচম্যান্ট এলাকার ভর্তিযোগ্য শিশুদের ভর্তি নিশ্চিত করা,

ভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি বাড়ানো,

ঝরে পড়া রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া,

শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়া ও উপকরণের সঠিক ব্যবহার নিশ্চিত করা।

এ ছাড়াও Training Needs Analysis (TNA) এবং Teachers Support Network (TSN) কার্যক্রমের অগ্রগতি যাচাই ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে হবে। প্রশিক্ষিত ও প্রশিক্ষণবিহীন শিক্ষকগণের ডাটাবেইস তৈরি ও হালনাগাদ করতেও নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রত্যেক মাসের ৭ তারিখের মধ্যে পরিদর্শন প্রতিবেদন পরিচালক (প্রশিক্ষণ) বরাবর প্রেরণ বাধ্যতামূলক করা হয়েছে।

প্রজ্ঞাপনের অনুলিপি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিভাগীয় উপপরিচালকের কার্যালয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে পাঠানো হয়েছে।

ডিপিই জানায়, নিয়মিত পরিদর্শন কার্যক্রম জোরদার হলে প্রাথমিক শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন