• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
তারেক রহমানের আগমনে মডেল হাটহাজারীর স্বপ্ন বাস্তবায়নের প্রত্যাশা এসএসসিতে মেঘনায় শীর্ষে সাহেরা লতিফ মেমোরিয়াল পুনঃপরীক্ষণ আবেদনে শিক্ষার্থীদের খাতা সম্পূর্ণ যাচাই হবে: শিক্ষামন্ত্রী দেড় কিলোমিটারেই থমকে আছে মেঘনার প্রধান প্রবেশপথ আজহারুল ইসলাম মান্নানের রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিব বরিশালে বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ১ জনের মৃত্যু ধামইরহাটে ফ্যামিলি কার্ড শুমারি নিয়ে অনিয়মের অভিযোগ উখিয়ায় ১৫০ হেক্টর বাগান পরিদর্শন, চারা রোপণ করলেন পরিবেশ প্রতিমন্ত্রী ত্রিশালে ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লালমোহনে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নির্বাচন ও গণভোট পরিচালনায় ৬৯ রিটার্নিং কর্মকর্তা নিয়োগ

বিপ্লব সিকদার / ৬২৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ৬৯ জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার রাতেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, দেশের ৩০০ সংসদীয় আসনে প্রধান দায়িত্বে থাকবেন ঢাকার বিভাগীয় কমিশনার, চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসহ ৬৪ জেলার জেলা প্রশাসকরা। তাদের পাশাপাশি নির্বাচন কমিশনের তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তা চারটি আসনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

এরমধ্যে ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনে দায়িত্ব পেয়েছেন ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। চট্টগ্রাম-১১ আসনে দায়িত্যে থাকবেন চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং খুলনা-৩ আসনে দায়িত্ব পালন করবেন খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

ইসির তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে মাঠ প্রশাসনকে প্রয়োজনীয় দিকনির্দেশনা পাঠিয়েছে নির্বাচন কমিশন।

এদিকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগের পর নির্বাচনি মাঠ আরও চাঙ্গা হয়ে উঠবে বলে রাজনৈতিক মহল মনে করছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন