• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক হলেন নোবিপ্রবির রেদোয়ান তুচ্ছ ঘটনার জেরে কেড়ে নিল একটি প্রাণ এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেল মাহাথির মুহাম্মদ হালুয়াঘাটে অভিযান চালিয়ে ১১ হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস নবজাতক হাসপাতাল পরিদর্শনে প্রতিমন্ত্রী নুরুল হক নুর জয়পুরহাটের ভাদসায় ৬ শত গাছের চারা রোপণ ও বিতরণ কুমিল্লায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে স্পিকার-সিইসির বৈঠক আজ এনবিআরের ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন নোবিপ্রবিতে শিক্ষা মন্ত্রণালয়ের এনটিআরসিএ বিষয়ক সিদ্ধান্তে বিক্ষোভ সমাবেশ

সরকার আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে: টিআইবি

ডেস্ক রিপোর্ট / ৩৭৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

সরকার কার্যত আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে বলে অভিযোগ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, উপদেষ্টা পরিষদের তুলনায় আমলাতন্ত্র এখন অনেক বেশি ক্ষমতাবান হয়ে উঠেছে, যার ফলে গোষ্ঠীস্বার্থ ও রাজনৈতিক স্বার্থ প্রতিফলিত হচ্ছে রাষ্ট্র পরিচালনায়।সোমবার সকালে রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে টিআইবির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।ড. ইফতেখারুজ্জামান বলেন, সরকার কেন আমলাতন্ত্রের কাছে নতি স্বীকার করেছে—তার মূল কারণ হলো প্রশাসনের একটি শক্তিশালী অংশ উপদেষ্টাদের চেয়েও প্রভাবশালী হয়ে উঠেছে। এতে সংস্কার কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে এবং জবাবদিহিতা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি অভিযোগ করে বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার কমিশনের আশু করণীয় বিষয়গুলো সরকারের কাছে কোনো গুরুত্ব পায়নি। বরং সরকারি আমলাতন্ত্রের একচ্ছত্র কর্তৃত্ব বজায় রাখতে দুদকের পরিপূর্ণ স্বাধীনতার প্রশ্নটি উদ্দেশ্যমূলকভাবে উপেক্ষা করা হয়েছে।
এছাড়া পুলিশ কমিশন যেভাবে গঠন করা হয়েছে, তা জুলাই সনদের মূল চেতনার পরিপন্থী বলেও মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন