• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
  • [gtranslate]

দাউদকান্দিতে মঙ্গলবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ

বিপ্লব সিকদার / ৩৯১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

দাউদকান্দি জোনাল অফিসের আওতাধীন ছয় নম্বর ফিডারের বিভিন্ন এলাকায় আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) সকাল থেকে বিকাল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ব্যাকবোন লাইনের ROW (রাইট অব ওয়ে) কাজের জন্য এ সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটবে বলে জানিয়েছে দাউদকান্দি জোনাল অফিস।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে গোয়ালমারী, কালাইরকান্দি, দক্ষিণ নসুরুদি, উঝিয়ারা, মোল্লাকান্দি, শ্রী রায়ের চর, বাজার খোলা, ঠেটালিয়া, নয়ানগর, বনুয়াকান্দি, রামায়েতকান্দিসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।দাউদকান্দি জোনাল অফিস কর্তৃপক্ষ জানায়, প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে এই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে। নির্ধারিত সময় শেষে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে আশা করা হচ্ছে।সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার সকল শ্রেণির বিদ্যুৎ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন