• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক হলেন নোবিপ্রবির রেদোয়ান তুচ্ছ ঘটনার জেরে কেড়ে নিল একটি প্রাণ এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেল মাহাথির মুহাম্মদ হালুয়াঘাটে অভিযান চালিয়ে ১১ হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস নবজাতক হাসপাতাল পরিদর্শনে প্রতিমন্ত্রী নুরুল হক নুর জয়পুরহাটের ভাদসায় ৬ শত গাছের চারা রোপণ ও বিতরণ কুমিল্লায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে স্পিকার-সিইসির বৈঠক আজ এনবিআরের ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন নোবিপ্রবিতে শিক্ষা মন্ত্রণালয়ের এনটিআরসিএ বিষয়ক সিদ্ধান্তে বিক্ষোভ সমাবেশ

নির্বাচনি দায়িত্ব পালনে নিরপেক্ষতার আহ্বান সেনাপ্রধানের

বিপ্লব সিকদার / ৪৩৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম পর্যালোচনার অংশ হিসেবে রাজশাহী সেনানিবাসে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, সেনাপ্রধান সভাকালে মাঠপর্যায়ে দায়িত্বরত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি অসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় করেন।
বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার (বিআইআরসি) আয়োজিত এ সভায় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ছাড়াও বিভাগীয় ও জেলা প্রশাসন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা অংশ নেন। মতবিনিময়কালে জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।সেনাপ্রধান এ সময় বলেন, নির্বাচনি দায়িত্ব পালনের ক্ষেত্রে সেনাসদস্যদের শৃঙ্খলা, ধৈর্য ও পেশাদার আচরণ বজায় রেখে জনগণের আস্থা অর্জন করতে হবে।সভায় উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; জিওসি, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া; সেনাসদর ও বগুড়া এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। এছাড়া রাজশাহী বিভাগীয় কমিশনারসহ অসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও এতে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন