• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
পুলিশের ১৯ শীর্ষ কর্মকর্তাকে বদলি, রদবদল চিলমারীতে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা সংক্রান্ত কমিটির সঙ্গে এডভোকেসি সভা মেঘনায় মাদকসহ গ্রেপ্তার যুবকের ১৫ দিনের কারাদণ্ড নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩৯ হাজার ৯২৪ ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক চার বছর পর মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার প্রায় এক মাস পর ঘরে ফিরল থাইংখালী দাখিল মাদ্রাসার দুই শিক্ষার্থী নোয়াখালী পুলিশ লাইন্সে ডিআইজির মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শন এআই যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের দক্ষ হতে হবে: তথ্যমন্ত্রী ফল প্রকাশের রাতে ঝরে গেল দিয়ামনির প্রাণ পুলিশের ৯ কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি

মেঘনায় মরহুম সিরাজুল ইসলাম লন্ডনী স্মৃতি মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ দাতা / ৪১৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

মরহুম সিরাজুল ইসলাম লন্ডনী স্মৃতি মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ মুগাচর কেরামত আলী উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রমিজ উদ্দিন লন্ডনী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এম মিজানুর রহমান, আবু ইউসুফ নয়ন, আতাউর রহমান ভুইয়া, সোলাইমান হোসেন, জাহাঙ্গীর আলম ভুইয়া, বাছির হোসেন, নবী হোসেন ও ফারুক হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।অতিথিরা তাদের বক্তব্যে বলেন, তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। এমন আয়োজন যুবসমাজকে সুস্থ বিনোদনের পাশাপাশি সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন