• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
তারেক রহমানের আগমনে মডেল হাটহাজারীর স্বপ্ন বাস্তবায়নের প্রত্যাশা এসএসসিতে মেঘনায় শীর্ষে সাহেরা লতিফ মেমোরিয়াল পুনঃপরীক্ষণ আবেদনে শিক্ষার্থীদের খাতা সম্পূর্ণ যাচাই হবে: শিক্ষামন্ত্রী দেড় কিলোমিটারেই থমকে আছে মেঘনার প্রধান প্রবেশপথ আজহারুল ইসলাম মান্নানের রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিব বরিশালে বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ১ জনের মৃত্যু ধামইরহাটে ফ্যামিলি কার্ড শুমারি নিয়ে অনিয়মের অভিযোগ উখিয়ায় ১৫০ হেক্টর বাগান পরিদর্শন, চারা রোপণ করলেন পরিবেশ প্রতিমন্ত্রী ত্রিশালে ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লালমোহনে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি কফিল, মহাসচিব সাইফুল

বিপ্লব সিকদার / ৩২১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে কফিল উদ্দিন আহাম্মদ এবং মহাসচিব পদে মো. সাইফুল আলম নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মো. সাইদুর রহমান বাবু।সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর লেডিস ক্লাবে সংগঠনটির নির্বাচন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয় বলে সংগঠনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।নির্বাচনে সভাপতি, মহাসচিব ও কোষাধ্যক্ষ—এই তিন পদে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে কফিল উদ্দিন আহাম্মদ, মহাসচিব পদে মো. সাইফুল আলম এবং কোষাধ্যক্ষ পদে মো. সাইদুর রহমান বাবু বিপুল ভোটে নির্বাচিত হন।এ ছাড়া ১২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত নেতারা সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন