• রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন হয়েছে: সালাহউদ্দিন আহমদ পাঁচ জেলায় জেলা প্রশাসক প্রত্যাহার শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান মেয়র প্রার্থী মেঘনা আলমের লক্ষ্য নিরাপদ ঢাকা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও অবহেলার অভিযোগে মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি হোমনায় কৃষিজমির মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের ৬০ হাজার টাকা জরিমানা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্ট্যান্ডিং কমিটির সভাপতি দিলারা শিরিন হাসপাল নিয়ে যা বললেন খণ্ডকালীন শিক্ষকদের জন্য সুস্পষ্ট ও ন্যায্য বেতন কাঠামো না থাকায় শিক্ষা ব্যাহত আলোকবর্তিকার নীরব প্রস্থান প্রেরণার অবিনাশী দিশা মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ

আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন হয়েছে: সালাহউদ্দিন আহমদ

বিপ্লব সিকদার / ৪৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬

দেশের  আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গত ১৩ দিনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দৃশ্যমান উন্নয়ন হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপের কারণে পরিস্থিতি এখন স্থিতিশীল।
রোববার দুপুরে বাংলাদেশ সচিবালয়-এ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “ভালো একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হলে দেশে স্থিতিশীলতা আসে। মানুষের মনে শান্তি ও নিশ্চয়তা তৈরি হয়। এসব কারণেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।”
তিনি নরসিংদীর একটি নৃশংস হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে বলেন, ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছিল। “২৪ ঘণ্টার মধ্যেই মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে,” বলেন তিনি। এছাড়া সাম্প্রতিক আরও কয়েকটি ঘটনায় দ্রুততম সময়ে আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।মন্ত্রী বলেন, “আমরা গণক নই যে ঘটনা ঘটার আগে জানব। তবে ঘটনা ঘটার পর দায়িত্ব যথাযথভাবে পালন করছি কিনা, সেটাই গুরুত্বপূর্ণ। জনগণ দেখছে আমরা দায়িত্ব পালন করছি।”তিনি আরও জানান, তদন্ত প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে আদালতে চার্জশিট দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ন্যায়বিচার নিশ্চিত করা যায়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত দেড় বছরে অন্তর্বর্তী সরকারের সময়ে প্রায় ১৩৩টি অধ্যাদেশ জারি হয়েছে। এর মধ্যে কয়েকটি স্পর্শকাতর অধ্যাদেশও রয়েছে। জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই সেগুলো উপস্থাপন করা হবে। সংসদের সিদ্ধান্ত অনুযায়ী কিছু অধ্যাদেশ হুবহু গৃহীত হতে পারে, কিছু সংশোধন সাপেক্ষে পাস হতে পারে এবং কিছু তামাদি হয়ে যেতে পারে।এ বিষয়ে আইন মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান তিনি। সংসদ অধিবেশন শুরু হলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন