• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সুযোগ-সুবিধার সংকট, নজরদারির অভাব ও সামাজিক অবক্ষয়ে ঝুঁকির মুখে ভবিষ্যৎ প্রজন্ম লুটের চরে দৃষ্টিনন্দন বাংলো বাড়ি, আলোচনায় সাবেক চেয়ারম্যান জিল্লু সরকার জিয়ার আদর্শে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের আহ্বান: ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায় ভাটেরচর-লুটের চর সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক মূল্য তালিকা না থাকায় দুই মিষ্টির দোকানকে জরিমানা ভুয়া ডাক্তার চক্রে জিম্মি দেশের স্বাস্থ্যব্যবস্থা মেঘনায় ২০ সরকারি দপ্তরে জনবল সংকট মাঠের দায়িত্ব শেষে ব্যারাকে ফিরছে সেনাসদস্যরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শৃঙ্খলাই এখন সবচেয়ে জরুরি অপরাধ দমনে জিরো টলারেন্স, মেঘনায় উন্নয়ন বঞ্চিত এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে — ড. মোশাররফ

সাংবাদিক দিদারুল আলমের মায়ের ইন্তেকাল, সিজেএফডি’র শোক

নিজস্ব সংবাদ দাতা / ২৯৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র চিফ রিপোর্টার এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র যুগ্ম সম্পাদক মো. দিদারুল আলম দিদারের মাতা আছিয়া বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মঙ্গলবার (৩ মার্চ) রাত ৯টায় কুমিল্লা জেলার ময়নামতির শাহদৌলতপুর গ্রামের নিজ বাসভবন মৈশান বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং হাসপাতালে ও বাসায় চিকিৎসাধীন ছিলেন।মরহুমা পাঁচ ছেলে ও তিন মেয়েসহ নাতি-নাতনি এবং অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।আছিয়া বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা। সংগঠনটির সভাপতি মো. সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক এম. মোশাররফ হোসাইন এক শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকাহত পরিবারকে এই শোক সইবার শক্তি প্রদান করেন।উল্লেখ্য, দিদারুল আলমের পিতা আলী আহাম্মদ মৈশান ২০১৪ সালের ৪ সেপ্টেম্বর ইন্তেকাল করেন। তিনি এক সময় ভারতের ত্রিপুরা বিধানসভা’র সদস্য ছিলেন। ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন