• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
হোমনায় ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ কলমের কালি থেকে বুলেট: বিবেকের রক্তক্ষরণ শব্দহীন কান্নায় জর্জরিত মেঘনার জেলেপল্লীর জীবনসংগ্রাম ফেসবুকে অপপ্রচার: সাবেক চেয়ারম্যান আতাউর রহমান ভুইয়ার জিডি জবাই করা ১৩টি ঘোড়ারগোস্ত ফেলে পালিয়েছে একটি চক্র আইন পাস, তবুও সক্রিয় আ.লীগ নেতাকর্মী: ড.খন্দকার মারুফ হোসেন নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতে কঠোর পদক্ষেপ:খন্দকার মারুফ মেঘনার সড়কে অপরিকল্পিত স্পীড ব্রেকারে ঘটছে দূর্ঘটনা খুঁজতে হবে সমাধান বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হচ্ছেন ড.মোশাররফ হোমনা -বাঞ্ছারামপুর সেতুতে দর্শনার্থীদের ভিড়, ফুটপাত দখল- নিরাপত্তা শঙ্কায়

মেঘনায় আঃ রহমান হত্যার প্রতিবাদে মানববন্ধন:আইনী পদক্ষেপ নেওয়ার নির্দেশ এমপির

বিপ্লব সিকদার / ২২৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলার সাতানী গ্রামে কৃষক আঃ রহমান হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী এবং উপজেলার দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা -১ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দ্রুত আইনী পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ প্রদান করেন। ।রোববার (৮ মার্চ) সকাল ৯টার দিকে মেঘনা উপজেলা বাস কাউন্টার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সাতানী গ্রামের সর্বস্তরের মানুষ অংশ নেন।পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার সাতানী গ্রামের বাসিন্দা কৃষক আঃ রহমান গত ২৮ ফেব্রুয়ারি পূর্ব বিরোধের জেরে হামলার শিকার হন। অভিযোগ রয়েছে, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং সদস্য সিহাবের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলায় আঃ রহমান গুরুতর আহত হন। এ সময় তাকে রক্ষা করতে গেলে পরিবারের আরও কয়েকজন সদস্য আহত হন।স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২ মার্চ রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আঃ রহমান মারা যান।
এ ঘটনার পর নিহতের পরিবার ও এলাকাবাসী অভিযুক্ত সিহাবসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি।
মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
মানববন্ধনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন