• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
হোমনায় ১০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ কলমের কালি থেকে বুলেট: বিবেকের রক্তক্ষরণ শব্দহীন কান্নায় জর্জরিত মেঘনার জেলেপল্লীর জীবনসংগ্রাম ফেসবুকে অপপ্রচার: সাবেক চেয়ারম্যান আতাউর রহমান ভুইয়ার জিডি জবাই করা ১৩টি ঘোড়ারগোস্ত ফেলে পালিয়েছে একটি চক্র আইন পাস, তবুও সক্রিয় আ.লীগ নেতাকর্মী: ড.খন্দকার মারুফ হোসেন নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতে কঠোর পদক্ষেপ:খন্দকার মারুফ মেঘনার সড়কে অপরিকল্পিত স্পীড ব্রেকারে ঘটছে দূর্ঘটনা খুঁজতে হবে সমাধান বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হচ্ছেন ড.মোশাররফ হোমনা -বাঞ্ছারামপুর সেতুতে দর্শনার্থীদের ভিড়, ফুটপাত দখল- নিরাপত্তা শঙ্কায়

মেঘনায় আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা

বিপ্লব সিকদার / ২০৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলায় যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) দুপুরে  উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায়  উপস্থিত ছিলেন মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাখাওয়াত হোসেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন, মানিকারচর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মামুনুর রশীদ, মেঘনা উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান বিপ্লব সিকদার এবং মেঘনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ উপজেলা মহিলা দলের সভাপতি মাহবুবা ইসলাম, সাংগঠনিক সম্পাদক লিপি আক্তার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা।সভায় বক্তারা নারীর অধিকার, ক্ষমতায়ন এবং সমাজের সর্বস্তরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, টেকসই উন্নয়ন ও সমৃদ্ধ সমাজ গঠনে নারীদের সমান অংশগ্রহণ অপরিহার্য। এ জন্য নারীদের শিক্ষা, নিরাপত্তা ও কর্মসংস্থানের সুযোগ আরও বিস্তৃত করার আহ্বান জানানো হয়।আলোচনা সভা শেষে আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে সচেতনতামূলক বিভিন্ন দিক নিয়ে সংক্ষিপ্ত মতবিনিময় করা


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন