কুমিল্লার মেঘনা উপজেলায় যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাখাওয়াত হোসেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন, মানিকারচর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মামুনুর রশীদ, মেঘনা উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান বিপ্লব সিকদার এবং মেঘনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ উপজেলা মহিলা দলের সভাপতি মাহবুবা ইসলাম, সাংগঠনিক সম্পাদক লিপি আক্তার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা।সভায় বক্তারা নারীর অধিকার, ক্ষমতায়ন এবং সমাজের সর্বস্তরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, টেকসই উন্নয়ন ও সমৃদ্ধ সমাজ গঠনে নারীদের সমান অংশগ্রহণ অপরিহার্য। এ জন্য নারীদের শিক্ষা, নিরাপত্তা ও কর্মসংস্থানের সুযোগ আরও বিস্তৃত করার আহ্বান জানানো হয়।আলোচনা সভা শেষে আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে সচেতনতামূলক বিভিন্ন দিক নিয়ে সংক্ষিপ্ত মতবিনিময় করা