• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা মেঘনা উপজেলার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে হবে: ড. খন্দকার মোশাররফ মেঘনায় আঃ রহমান হত্যার প্রতিবাদে মানববন্ধন:আইনী পদক্ষেপ নেওয়ার নির্দেশ এমপির ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার

মেঘনা উপজেলার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে হবে: ড. খন্দকার মোশাররফ

বিপ্লব সিকদার / ১১৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬

মেঘনা উপজেলার উন্নয়নে দপ্তরের কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন কুমিল্লা–১ (দাউদকান্দি–মেঘনা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড.খন্দকার মোশাররফ হোসেন ।

 

তিনি বলেন, “আপনারা আন্তরিকভাবে কাজ করবেন, আমি আপনাদের পাশে থেকে সার্বক্ষণিক সহযোগিতা করব।” রোববার (৮ মার্চ)উপজেলা দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন,  বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।প্রধান অতিথির বক্তব্যে ড. মোশাররফ হোসেন বলেন, মেঘনা উপজেলায় কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা, কিশোর গ্যাং কিংবা অবৈধ বালু উত্তোলন চলতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, আগামী পাঁচ বছরে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বে দেশ উন্নয়নের শিখরে পৌঁছাবে। প্রধান অতিথি বলেন,  মেঘনা একটি দুর্গম উপজেলা হওয়ায় সেই সুযোগ নিয়ে কেউ যেন কোনো ধরনের দুর্নীতি করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি জনগণের প্রত্যাশিত উন্নয়ন বাস্তবায়নে তিনি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন বলেও আশ্বাস দেন।পরে ড. মোশাররফ হোসেন স্থানীয় নেতৃবৃন্দ আয়োজিত উপজেলা চত্বরে এক সংক্ষিপ্ত সংবর্ধনা সভায় অংশ নেন। সেখানে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনের জন্য কাজ করার আহ্বান জানান। এ সময় নির্বাচন-পরবর্তী শুভেচ্ছা হিসেবে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান।সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. খন্দকার মারুফ হোসেন, মেঘনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি রমিজ উদ্দিন লন্ডনী, যুগ্ম আহ্বায়ক এম এম মিজানুর রহমান, সালাউদ্দিন সরকার, সাবেক সদস্য সচিব আজহারুল হক শাহিন, ডা. এম এ কাইয়ুম, শহিদ উল্লাহ সরকার, আব্দুল অদুদ মুন্সি, দিলারা শিরিন, জয়নাল আবেদীন সরকার, আনিছুর রহমান, আবু ইউসুফ নয়ন, প্রফেসর শহিদুল ইসলাম, আতাউর রহমান ভূইয়া, জহিরুল ইসলাম, কামরুজ্জামান দিপু, অ্যাডভোকেট সাইফুদ্দিন রতন, সোলাইমান হোসেন, মাহবুবা ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন