• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]

মেঘনায় গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

নিজস্ব সংবাদ দাতা / ৫৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলায় গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়মা রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ শাহে আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক যুদ্ধকালীন কমান্ডার মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন, যুগ্ম আহ্বায়ক যুদ্ধকালীন কমান্ডার মুক্তিযোদ্ধা মেসবাহউদ্দিন বায়েজিদ,সদস্য সচিব মুক্তিযোদ্ধা আলী হোসেন, উপ-পুলিশ পরিদর্শক তন্ময়, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এম মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও সুধীজন।
সভায় আসন্ন গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন