• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
  • [gtranslate]

নিজ গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চান সাবেক ডিআইজি

নিজস্ব সংবাদ দাতা / ৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

কুমিল্লা জেলার মেঘনা উপজেলার হরিপুর গ্রামে একটি হাই স্কুল প্রতিষ্ঠার উদ্যোগকে ঘিরে স্থানীয়দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন  অতিরিক্ত ডিআইজি (অব:) গাজী মোঃ মোজাম্মেল হক বিপিএম-বার।আজ হরিপুর গ্রামে আয়োজিত এ মতবিনিময় সভায় এলাকার ব্যক্তিবর্গ, স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন। সভায় গ্রামের শিক্ষার উন্নয়ন এবং নতুন প্রজন্মের জন্য একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।প্রধান অতিথির বক্তব্যে গাজী মোঃ মোজাম্মেল হক বলেন, একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি হচ্ছে শিক্ষা। গ্রামীণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে হলে নিজ এলাকায় মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা জরুরি। তিনি জানান, হরিপুর গ্রামের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে একটি হাই স্কুলের অভাবে বিভিন্ন দূরবর্তী এলাকায় গিয়ে পড়াশোনা করতে বাধ্য হচ্ছে। এতে অনেক শিক্ষার্থী ঝরে পড়ার ঝুঁকিতে থাকে।তিনি আরও বলেন, “আমার জন্মভূমি হরিপুর গ্রামে একটি আধুনিক ও মানসম্মত হাই স্কুল প্রতিষ্ঠা করা আমার দীর্ঘদিনের স্বপ্ন। স্থানীয় জনগণের সহযোগিতা ও ঐক্য থাকলে খুব শিগগিরই এ স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে।”সভায় বক্তারা গ্রামের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এবং প্রস্তাবিত হাই স্কুল প্রতিষ্ঠার জন্য জমি, অবকাঠামো ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের বিষয়ে আলোচনা করেন।সভা শেষে উপস্থিত স্থানীয়রা স্কুল প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানান এবং এ বিষয়ে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন